শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
তুরস্কে গুলিতে নিহত ৮, হামলাকারী গ্রেপ্তার ৭২ ঘণ্টার আল্টিমেটাম, অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা কোস্টগার্ডের পাঁচ জাহাজের নাম বদল, জাতীয় চার নেতার নাম ও ‘জয় বাংলা’ বাদ ৭ নভেম্বর ছিল বাংলাদেশের পথ নির্ণয়ের তারিখ ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির স্বৈরাচার আওয়ামী লীগকে এ দেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী পাকুন্দিয়ায় নারীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২৯ দিন পর ঢাকায় গ্রেপ্তার কিশোরগঞ্জে ১৫ কেজি গাঁজা ও নগদ টাকাসহ যুবক গ্রেপ্তার এলএনজি বিদ্যুতে বাড়ছে ভর্তুকির চাপ, নতুন বিনিয়োগ ঝুঁকিতে বাংলাদেশ আন্তর্জাতিক ফুটবল ক্যারিয়ারের ইতি টানলেন রোনালদো

হোসেনপুর মডেল প্রাথমিক বিদ্যালয়ে মেধা পুরস্কার ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠান

সঞ্জিত চন্দ্র শীল, হোসেনপুর, কিশোরগঞ্জ
  • আপডেট সময় বুধবার, ২২ অক্টোবর, ২০২৫
  • ২৩৭ বার পড়া হয়েছে
হোসেনপুর মডেল প্রাথমিক বিদ্যালয়ে মেধা পুরস্কার ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠান

কিশোরগঞ্জের হোসেনপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বুধবার (২২ অক্টোবর) উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে মেধা পুরস্কার প্রদান, নতুন শিক্ষক বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠান।

অনুষ্ঠানে শ্রেষ্ঠ শিক্ষক, কাব শিশু ও অভিভাবকদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা অফিসার জনাব মজিব আলম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তানভীর হাসান (জিকো), উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ এমদাদুল হক, মফিজ উদ্দিন ভূইয়া এবং সহকারী প্রাথমিক শিক্ষা অফিসারবৃন্দ।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মুহাম্মদ রেজাউল করিম। সৌজন্য সহযোগিতা করেন মেরিন অফিসার ইফ্ফাত আমান ইলিন (IMA, ইন্টারন্যাশনাল মেরিটাইম একাডেমি)।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছা. রত্না আক্তার। শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের প্রাণবন্ত অংশগ্রহণে বিদ্যালয় প্রাঙ্গণ উৎসবের আমেজে মুখরিত হয়ে ওঠে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com