শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
নির্দোষ কেউ চাকরিচ্যুত হয়নি, ৮৭৯৬ বিডিআর সদস্যের পুনর্বহালের সুযোগ নেই গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী এসআরবি বিল পাস, র‍্যাব বিলুপ্ত বিএনপি আসার পর আইনশৃঙ্খলার ‘দৃশ্যমান অগ্রগতি’ হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী কিশোরগঞ্জে ৪০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার বরগুনায় নদীর তীরে ভেসে এল ৩২ ফুট লম্বা তিমির মৃতদেহ কোচিং বন্ধ, স্কুলে মোবাইল নিষিদ্ধ; কিশোরগঞ্জে প্রশাসনের কঠোর পদক্ষেপ জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন শুরু, সভাপতিত্ব করছেন খলিলুর রহমান সরকারও আশির দশকে ফিরে যেতে চাইছে: নাহিদ ইসলাম

দুধ চায়ে যত ক্ষতি

ডেস্ক নিউজ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫
  • ৯৪ বার পড়া হয়েছে
দুধ চায়ে যত ক্ষতি

বৃষ্টিমুখর দিনে আলসেমি কাটিয়ে নিজেকে সতেজ ও কর্মমুখর রাখতে একটু পর পর চায়ে চুমুক দেন অনেকে। বিশেষ করে দিনভর দুধ চায়ে চুমুক দেন। ঘন ঘন দুধ চা পান করলে নানাবিধ ক্ষতি হয়ে থাকে।

হজমজনিত সমস্যা

সকালে ঘুম থেকে উঠেই যারা দুধ চা পান করেন, তাদের অম্বল, গ্যাসের সমস্যা বেড়ে যায়। চায়ে থাকা ক্যাফেইনের কারণে পাকস্থলীর কার্যকলাপে সমস্যা হয়। কারো কারো তীব্র কোষ্ঠকাঠিন্যের সমস্যাও হতে পারে। খালি পেটে কড়া লিকারের দুধ চা পানের অভ্যাস পেপটিক আলসারের ঝুঁকি অনেকটাই বাড়িয়ে দেয়। বার বার দুধ চা পান করলে শরীরে পানিশুন্যতা দেখা দিতে পারে। দুধ যাদের হজম হয় না, তাদের ক্ষেত্রে সমস্যা আরও বাড়তে পারে। আবার কনডেন্সড মিল্ক দিয়ে বানানো দুধ চাও স্বাস্থ্যের জন্য ক্ষতিকর।

হার্ট ও নার্ভের সমস্যা

প্রতিদিন অতিরিক্ত দুধ চা পান করলে এর ক্যাফেইনের প্রভাবে হৃৎস্পন্দন বেড়ে যেতে পারে। অনিয়ন্ত্রিত হতে পারে রক্তচাপও। এর প্রভাব হার্ট এমনকি স্নায়্তুন্ত্রেও পড়তে পারে। অস্থিরতা, উদ্বেগের মতো সমস্যাও দেখা দিতে পারে।

ওজন বৃদ্ধি

যারা নিয়মিত দুধ চা পান করেন এবং তাতে ২ চামচ চিনি যোগ করেন তাদের ওজন দ্রুত বাড়ে। কেননা দিনে তিন থেকে চার বার চা পান করলে অন্তত ৬-৮ চামচ চিনি শরীরে প্রবেশ করে। সঙ্গে ঘন দুধের ফ্যাট তো আছেই। সুতরাং ওজন বাড়ে। অতিরিক্ত চিনি শরীরের পক্ষে মোটেই ভালো নয়।

ঘুমের ব্যাঘাত

ঘন ঘন চা, চিনি দিয়ে দুধ-চা পানের অভ্যাসে অনেক সময় ক্ষুধা কমে যায়। সন্ধ্যার পর থেকে বারবার চা পান করলে কিংবা রাতের দিকে দুধ চা পান করলে ঘুমের ব্যাঘাত ঘটে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com