রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী ব্রড শৃঙ্গে তুষারধসে ১০ পর্বতারোহীর মৃত্যু ২৯ অক্টোবর প্রাথমিকে যোগ দেবেন ১৪ হাজার ৩৮৪ জন শিক্ষক কিশোরগঞ্জে বিশুদ্ধ হজ ও ওমরাহ পালন বিষয়ে প্রশিক্ষণ সেমিনার বগুড়ায় ট্রাক ও পিকআপ মুখোমুখি সংঘর্ষ, চালকসহ নিহত ৪ ৬ বছরে ঢাকায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ১৩৮৪ জনের আশুলিয়ায় ‘শক্তিশালী বোমা’ উদ্ধার বাংলাদেশসহ ১৪ দেশকে নিয়ে সৌদির নতুন সমুদ্রকেন্দ্রিক সামরিক জোট ঘোষণা ‘অগাস্টেই বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর লক্ষ্য’ বাংলাদেশিদের ভিসা কার্যক্রম স্বাভাবিক করার তাগিদ ভারতের সংসদীয় কমিটির

ভারতে শ্লীলতাহানির শিকার দুই অস্ট্রেলিয়ান নারী ক্রিকেটার

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫
  • ১১৬ বার পড়া হয়েছে
ভারতে শ্লীলতাহানির শিকার দুই অস্ট্রেলিয়ান নারী ক্রিকেটার

ভারতে অনুষ্ঠিত হচ্ছে নারী ওয়ানডে বিশ্বকাপ। চলমান বৈশ্বিক এই আসরে দুর্দান্ত ছন্দে রয়েছে অস্ট্রেলিয়া। তবে বিশ্বকাপ খেলতে এসে বাজে অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন অজি ক্রিকেটাররা। শ্লীলতাহানির শিকার হয়েছেন দুই অস্ট্রেলিয়ান নারী ক্রিকেটার।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদনে জানিয়েছে, মধ্যপ্রদেশের ইন্দোরে এক বাইক আরোহী ওই ক্রিকেটারদের অনেকক্ষণ ধরেই অনুসরণ করছিলেন। পরে তাদের শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ।

পুলিশের মতে গত ২৩ অক্টোবর সন্ধ্যায় ঘটনাটি ঘটে। এই ঘটনায় আকিল খান নামের ওই বাইক আরোহীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (২৫ অক্টোবর) দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলা রয়েছে অস্ট্রেলিয়ার। দুই দলই এরই মধ্যে সেমিফাইনালে নিশ্চিত করেছে। ইন্দোরের হোলকার স্টেডিয়ামে নামার আগে বৃহস্পতিবার সন্ধ্যায় খাজরানা রোড অঞ্চলে ঘুরতে বেরিয়েছিলেন অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা হোটেল থেকে বের হওয়ার পরই একটি বাইক তাদের অনুসরণ করতে থাকে। পাশের একটি ক্যাফের দিকে যাওয়ার সময় ওই বাইকটি তাদের কাছে এসে অশ্লীলভাবে শরীর স্পর্শ করে পালিয়ে যায়। দ্রুত ওই ক্রিকেটাররা হোটেলে বার্তা পাঠান।

ক্রিকেটারদের নিরাপত্তার দায়িত্বে থাকা অফিসার ড্যানি সিমন্স স্থানীয় থানার সঙ্গে যোগাযোগ করেন। ঘটনার কথা জানতে পেরেই এসিপি হিমানি মিশ্র ওই দুই ক্রিকেটারের সঙ্গে কথা বলেছেন। দুজনের অভিযোগের পর এমআইজি থানায় ভারতীয় ন্যায় সংহিতার ৭৪ নম্বর ও ৭৮ নম্বর ধারায় এফআইআর দায়ের করা হয়েছে।

অভিযুক্তদের ধরতে পাঁচটি থানার অফিসারদের নিয়ে একটি দল গঠন করা হয়েছিল। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে আকিল খান নামের ওই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানিয়েছে, আকিলের বিরুদ্ধে আগেও ফৌজদারি মামলা রয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com