শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৬ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
নির্দোষ কেউ চাকরিচ্যুত হয়নি, ৮৭৯৬ বিডিআর সদস্যের পুনর্বহালের সুযোগ নেই গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী এসআরবি বিল পাস, র‍্যাব বিলুপ্ত বিএনপি আসার পর আইনশৃঙ্খলার ‘দৃশ্যমান অগ্রগতি’ হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী কিশোরগঞ্জে ৪০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার বরগুনায় নদীর তীরে ভেসে এল ৩২ ফুট লম্বা তিমির মৃতদেহ কোচিং বন্ধ, স্কুলে মোবাইল নিষিদ্ধ; কিশোরগঞ্জে প্রশাসনের কঠোর পদক্ষেপ জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন শুরু, সভাপতিত্ব করছেন খলিলুর রহমান সরকারও আশির দশকে ফিরে যেতে চাইছে: নাহিদ ইসলাম

খুলনায় জোড়া খুনের মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড

ডেস্ক নিউজ
  • আপডেট সময় মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫
  • ৯৩ বার পড়া হয়েছে
খুলনায় জোড়া খুনের মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড

প্রায় ১৭ বছর আগে খুলনা নগরে জোড়া খুনের মামলায় সাতজনকে ফাঁসির আদেশ দিয়েছে আদালত। এ ছাড়া মামলা থেকে খালাস পেয়েছেন দুইজন।

মঙ্গলবার দুপুরে খুলনার অতিরিক্ত মহানগর দায়রা জজ প্রথম আদালতের বিচারক সুমি আহমেদ চার আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। আদালতের বেঞ্চ সহকারী শুভেন্দু রায় চৌধুরী এ তথ্য জানান।

মৃত্যুদণ্ড পাওয়ারা হলেন- ইমামুল কবীর জীবন (পলাতক), রাজ, শহীদ শাহারিয়ার মিথুন, তুষার গাজী, সোয়েব সুমন (পলাতক), শাকিল (পলাতক) এবং তুহিন। খালাস পেয়েছেন কুটি এবং শামীম।

২০০৯ সালের ৩ জানুয়ারি দৌলতপুরের দেয়ানা সবুজ সংঘ মাঠের কাছে সন্ত্রাসীরা গুলি করে ও কুপিয়ে পারভেজ হাওলাদারকে ফেলে রেখে যায়। পারভেজের চিৎকারে পাশের বাড়ি থেকে দিলীপ কুমার সাহা, তার স্ত্রী ও মেয়েরা পারভেজকে এগিয়ে আসেন। এ সময় সন্ত্রাসীরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। তখন দিলীপ সাহা, সুপর্ণা সাহা, রেখা সাহা ও পিংকি সাহা গুলিবিদ্ধ হন। তাদের হাসপাতালে নেওয়ার পর পারভেজ হাওলাদার ও সুপর্ণা সাহা মারা যান। এ ঘটনার পরদিন পারভেজের বাবা নিজাম উদ্দিন বাদী হয়ে সাতজনের নাম উল্লেখ এবং অজ্ঞাতপরিচয় আরও ৩-৪ জনকে আসামি করে মামলা করেন।

খুলনার অতিরিক্ত মহানগর দায়রা জজ প্রথম আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর সাবিনা ইয়াসমিন বলেন, ২০০৯ সাল থেকে মামলার বিচার কাজ চলছে। আদালত তথ্য প্রমাণের ভিত্তিতে যে রায় দিয়েছেন, তাতে আমরা সন্তুষ্ট।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com