শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৬ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
নির্দোষ কেউ চাকরিচ্যুত হয়নি, ৮৭৯৬ বিডিআর সদস্যের পুনর্বহালের সুযোগ নেই গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী এসআরবি বিল পাস, র‍্যাব বিলুপ্ত বিএনপি আসার পর আইনশৃঙ্খলার ‘দৃশ্যমান অগ্রগতি’ হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী কিশোরগঞ্জে ৪০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার বরগুনায় নদীর তীরে ভেসে এল ৩২ ফুট লম্বা তিমির মৃতদেহ কোচিং বন্ধ, স্কুলে মোবাইল নিষিদ্ধ; কিশোরগঞ্জে প্রশাসনের কঠোর পদক্ষেপ জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন শুরু, সভাপতিত্ব করছেন খলিলুর রহমান সরকারও আশির দশকে ফিরে যেতে চাইছে: নাহিদ ইসলাম

ওসমানীতে বোর্ডিং ব্রিজের সঙ্গে লন্ডনগামী বিমানের ধাক্কা

ডেস্ক নিউজ
  • আপডেট সময় বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫
  • ৭৩ বার পড়া হয়েছে
ওসমানীতে বোর্ডিং ব্রিজের সঙ্গে লন্ডনগামী বিমানের ধাক্কা

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বোর্ডিং ব্রিজের সঙ্গে লন্ডনগামী বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটের ইঞ্জিনের ধাক্কা লেগেছে। বুধবার (২৯ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে বিমানটি দুর্ঘটনার কবলে পড়ে বলে ওসমানী বিমানবন্দরের পরিচালক হাফিজ উদ্দিন আহমদ জানান।

পরিচালক বলেন, প্রকৌশলীরা বিমানের অবস্থা পরীক্ষা করছেন। যাত্রীদের নিরাপত্তা বিবেচনায় বিকল্প ব্যবস্থায় তাদের লন্ডন পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিকল্প বিমানটি যাত্রীদের নিয়ে সিলেট থেকে ছেড়ে যাবে। যাত্রীরা ওসমানী বিমানবন্দরে বসে আছেন।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, বিজি-২০১ ফ্লাইটের বোয়িং-৭৮৭ ড্রিমলাইনারটি যাত্রী বোর্ডিংয়ের সময় বোর্ডিং ব্রিজে ধাক্কা খায়। এতে বিমানের একটি ইঞ্জিনের অংশ ক্ষতিগ্রস্ত হয়। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রকৌশলীরা বিমানের প্রযুক্তিগত অবস্থা পরীক্ষা করছেন।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রকৌশল বিভাগ জানিয়েছে, ক্ষতিগ্রস্ত বিমানের ইঞ্জিন ও কাঠামোগত অংশ পরীক্ষা শেষে প্রয়োজনীয় মেরামত করা হবে। তবে এ ঘটনায় বিমানের ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নির্ধারণ করা যায়নি।

উল্লেখ্য, ওই ফ্লাইটে ২৬২ যাত্রীর লন্ডন যাওয়ার কথা ছিল। দুর্ঘটনার পর বিমানটি উড্ডয়নের উপযোগী আছে কি-না তা পরীক্ষা-নিরীক্ষার জন্য নেওয়া হয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com