শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
নির্দোষ কেউ চাকরিচ্যুত হয়নি, ৮৭৯৬ বিডিআর সদস্যের পুনর্বহালের সুযোগ নেই গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী এসআরবি বিল পাস, র‍্যাব বিলুপ্ত বিএনপি আসার পর আইনশৃঙ্খলার ‘দৃশ্যমান অগ্রগতি’ হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী কিশোরগঞ্জে ৪০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার বরগুনায় নদীর তীরে ভেসে এল ৩২ ফুট লম্বা তিমির মৃতদেহ কোচিং বন্ধ, স্কুলে মোবাইল নিষিদ্ধ; কিশোরগঞ্জে প্রশাসনের কঠোর পদক্ষেপ জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন শুরু, সভাপতিত্ব করছেন খলিলুর রহমান সরকারও আশির দশকে ফিরে যেতে চাইছে: নাহিদ ইসলাম

কিশোরগঞ্জে তথ্য অধিকার আইন ২০০৯ বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

মো: আল-আমীন, স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫
  • ১১২ বার পড়া হয়েছে
কিশোরগঞ্জে তথ্য অধিকার আইন ২০০৯ বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

তথ্য অধিকার আইন ২০০৯ সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করা, আইনের যথাযথ প্রয়োগে উৎসাহিত করা এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসমূহে তথ্য প্রদানের সংস্কৃতি গড়ে তোলার লক্ষ্যে কিশোরগঞ্জ সরকারি মহিলা কলেজে তথ্য অধিকার আইন ২০০৯ বিষয়ক ওরিয়েন্টেশন ও আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)’র অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক), কিশোরগঞ্জের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ওরিয়েন্টেশনে দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলন, তথ্য অধিকার আইনের গুরুত্ব ও প্রয়োগ কৌশল, এবং তথ্য প্রাপ্তির আবেদন পূরণের পদ্ধতি সম্পর্কে বিস্তারিত ধারণা প্রদান করা হয়। এতে কিশোরগঞ্জ সরকারি মহিলা কলেজের দুই শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে তথ্য অধিকার আইন প্রয়োগের বিষয়ে ব্যবহারিক ধারণা লাভ করে।

কিশোরগঞ্জে তথ্য অধিকার আইন ২০০৯ বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মো: আবদুল হামিদ। সভাপতিত্ব করেন সনাক সভাপতি স্বপন কুমার বর্মন।
প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর আবদুল হামিদ বলেন, “তথ্য জানা থাকলে হয়রানি ও দুর্নীতি দুই-ই কমে। তরুণ প্রজন্ম যদি তথ্য অধিকার আইনের প্রয়োগ জানে, তবে স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠিত হবে।”

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর আজিজ আহমেদ, শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক সহযোগী অধ্যাপক মোহাম্মদ মাসুদুল ইসলাম, সনাক সহ-সভাপতি অ্যাডভোকেট হামিদা বেগম, সদস্য আতিয়া রহমান এবং প্রফেসর আবদুল গনি।

অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে আতিকা আক্তার, মাইমুনা আক্তার প্রথমা, মরিয়ম আক্তার ও নুসরাত জাহান তাদের মতামতে জানান, তথ্য অধিকার আইন ২০০৯ সম্পর্কে অর্জিত জ্ঞান তারা ভবিষ্যতে দুর্নীতি প্রতিরোধে কাজে লাগাবেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com