রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কিশোরগঞ্জে ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির আলোচনা সভা শিগগিরই শেষ হবে ইরান যুদ্ধ, তেলের দামও কমবে: ট্রাম্প কিশোরগঞ্জের করিমগঞ্জে ধনিয়াপাতা সংগ্রহের সময় বজ্রপাতে শ্রমিক নিহত, আহত ১ কালের সাক্ষী ২৫০ বছরের পুরোনো ঐতিহাসিক গোল মসজিদ হোসেনপুর উপজেলা পরিষদে বিশাল ভিমরুলের চাক, আতঙ্কে মানুষ নির্দোষ কেউ চাকরিচ্যুত হয়নি, ৮৭৯৬ বিডিআর সদস্যের পুনর্বহালের সুযোগ নেই গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী এসআরবি বিল পাস, র‍্যাব বিলুপ্ত বিএনপি আসার পর আইনশৃঙ্খলার ‘দৃশ্যমান অগ্রগতি’ হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

জুলাই যোদ্ধা আরমান আহমদ শাফিনের মৃত্যু: স্বচ্ছ তদন্তের দাবি

ডেস্ক নিউজ
  • আপডেট সময় শনিবার, ১ নভেম্বর, ২০২৫
  • ২২০ বার পড়া হয়েছে
জুলাই যোদ্ধা আরমান আহমদ শাফিনের মৃত্যু: স্বচ্ছ তদন্তের দাবি

জুলাই যোদ্ধা সংসদের সাবেক আহ্বায়ক এবং জুলাই আন্দোলনের আহত সহযোদ্ধা আরমান আহমদ শাফিন আর নেই। জুলইযোদ্ধাদের ‘গ্যাজেট ও এমআইএস’ বিষয়ক হোয়াট্সআপ সম্মিলিত গ্রুপ মৃত্যুর খবরটি প্রকাশিত হয়েছে।

আরমানের মৃত দেহ দক্ষিণখান থানায় নিয়ে যাওয়া হয়েছে বলে গ্রুপ থেকে জানা গেছে। প্রাথমিক ধারণা করা হচ্ছে আরমান আত্মহত্যা করেছে– তবে কারণ এখন পর্যন্ত অজানা।

তাঁর মৃত্যুর খবর পাওয়ার পর আন্দোলনকারীরা গভীর শোক প্রকাশ করেছেন।

সংগঠনটির পক্ষ থেকে বলা হয়েছে, এটি কোনো সাধারণ আত্মহত্যা নয়। কিছু পক্ষ ইচ্ছাকৃতভাবে ঘটনাটিকে ‘সুইসাইড’ বলে প্রাসঙ্গিক বিভ্রান্তি ছড়াচ্ছে। আন্দোলনকারীরা স্পষ্টভাবে জানিয়েছেন, তারা এমন বিভ্রান্তি মেনে নেবেন না।

জুলাই যোদ্ধারা আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন—দ্রুত ও স্বচ্ছ তদন্ত পরিচালনা করে প্রকৃত সত্য প্রকাশ করতে হবে। অন্যথায়, ন্যায়বিচারের দাবিতে তাঁরা আন্দোলনে নামবেন।

সংগঠনটি দোয়া করেছে, আল্লাহ তায়ালা আরমান আহমদ শাফিনের রুহের মাগফিরাত দান করুন। সংগঠনটি পাশাপাশি আশ্বস্ত করেছে, তারা শান্তিপূর্ণ ও সংহতভাবে ন্যায়বিচারের জন্য সব ব্যবস্থা গ্রহণ করবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com