শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
নির্দোষ কেউ চাকরিচ্যুত হয়নি, ৮৭৯৬ বিডিআর সদস্যের পুনর্বহালের সুযোগ নেই গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী এসআরবি বিল পাস, র‍্যাব বিলুপ্ত বিএনপি আসার পর আইনশৃঙ্খলার ‘দৃশ্যমান অগ্রগতি’ হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী কিশোরগঞ্জে ৪০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার বরগুনায় নদীর তীরে ভেসে এল ৩২ ফুট লম্বা তিমির মৃতদেহ কোচিং বন্ধ, স্কুলে মোবাইল নিষিদ্ধ; কিশোরগঞ্জে প্রশাসনের কঠোর পদক্ষেপ জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন শুরু, সভাপতিত্ব করছেন খলিলুর রহমান সরকারও আশির দশকে ফিরে যেতে চাইছে: নাহিদ ইসলাম

হানিফসহ ৪ জনের বিচার শুরুর আদেশ

ডেস্ক নিউজ
  • আপডেট সময় রবিবার, ২ নভেম্বর, ২০২৫
  • ৯২ বার পড়া হয়েছে
হানিফসহ ৪ জনের বিচার শুরুর আদেশ

জুলাই অভ্যুত্থানের সময় কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফসহ চারজনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ দিয়েছে আদালত।

রোববার (২ নভেম্বর) বিচারপতি মো. নজরুল ইসলাম চৌধুরী নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ আদেশ দেয়।

আগামী ২৫ নভেম্বর এ মামলায় প্রসিকিউশনের সূচনা বক্তব্য উপস্থাপনের দিন ঠিক করা হয়েছে। বাকি তিন আসামি হলেন–কুষ্টিয়া জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ সভাপতি সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলী এবং সদর উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান আতা।

হানিফসহ চারজনের বিরুদ্ধে আনা আনুষ্ঠানিক অভিযোগ ৬ অক্টোবর আমলে নেয় ট্রাইব্যুনাল-২। সেদিনই তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে ১৪ অক্টোবর তাদের আদালতে হাজির করার নির্দেশ দেওয়া হয়।

তবে নির্ধারিত দিনে পুলিশের তরফে জানানো হয়, তাদের গ্রেপ্তার করা যায়নি। সেই পরিপ্রেক্ষিতে চার আসামিকে হাজির হওয়ার নির্দেশ দিয়ে দুটি জাতীয় দৈনিকে বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ দেয় ট্রাইব্যুনাল।

এরপর ২৩ অক্টোবর পলাতক এসব আসামির আইনজীবী নিয়োগ দেয় ট্রাইব্যুনাল; সেই সঙ্গে অভিযোগ গঠনের জন্য ২৭ অক্টোবর দিন ঠিক করা হয়।

হানিফের বিরুদ্ধে যে তিনটি অভিযোগ আমলে নেওয়া হয়েছে, তার একটি হচ্ছে—‘কমান্ড রেসপনসিবিলিটির’ অভিযোগ। আন্দোলনকারীদের ঠেকাতে আওয়ামী লীগ, ছাত্রলীগ যথেষ্ঠ বলে ওবায়দুল কাদের দেওয়া বক্তব্যের সময় সংবাদ সম্মেলনে উপস্থিত থেকে সমর্থন জানানোয় তার বিরুদ্ধে এ অভিযোগ আনা হয়েছে।

আরেকটি অভিযোগ হচ্ছে, ২০২৪ সালের ২৯ জুলাই কুষ্টিয়ার একটি বৈঠকে ‘ছাত্র জনতাকে হত্যা করার ব্যাপারে সরাসরি নির্দেশ’ দেওয়া এবং ‘ষড়যন্ত্র’ করা। তৃতীয় অভিযোগ হল, জুলাই-অগাস্টে আন্দোলন চলাকালে কুষ্টিয়া শহরে ‘৬ জনকে হত্যা’ করা।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com