সোমবার, ১৫ জুন ২০২৬, ০৮:৩৯ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
তাড়াইলে বিকল সৌরবাতি, অন্ধকারে জনদুর্ভোগ পাকুন্দিয়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় সৌদি প্রবাসীর মৃত্যু কিশোরগঞ্জ জেলা দলিল লেখক সমিতির নির্বাচনে সভাপতি বাবুল, সম্পাদক মানিক, সাংগঠনিক সম্পাদক নজরুল বিজয়ী বদলগাছীতে নাবালিকা স্কুলছাত্রী অপহরণের অভিযোগ, সংবাদ সম্মেলনে মায়ের আকুতি- ‘আমার মেয়েকে ফিরিয়ে দিন’ পাকুন্দিয়ায় মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে ভাঙচুর ও লুটপাট তাড়াইলে বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী উপলক্ষে পুরস্কার বিতরণ হঠাৎ ফেসবুকে বিভ্রাট, ভোগান্তিতে ব্যবহারকারীরা হঠাৎ ফেসবুকে বিভ্রাট, ভোগান্তিতে ব্যবহারকারীরা শনিবার কক্সবাজার যাবেন প্রধানমন্ত্রী বাজেট ‘প্রতারণামূলক ও দিকনির্দেশনাহীন’:এনসিপি

বিসিবি পরিচালক পদে নিযুক্ত হলেন রুবাবা দৌলা

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ৩ নভেম্বর, ২০২৫
  • ১২৭ বার পড়া হয়েছে
বিসিবি পরিচালক পদে নিযুক্ত হলেন রুবাবা দৌলা

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের পরিচালক পদে করপোরেট ব্যক্তি ও নারী ক্রীড়া সংগঠক রুবাবা দৌলা নিযুক্ত হয়েছেন। জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) থেকে তাঁকে কাউন্সিলর হিসেবে মনোনয়ন প্রদান করে আজ আনুষ্ঠানিকভাবে বিসিবিকে চিঠি দেওয়া হয়েছে। রুবাবা দৌলার অন্তর্ভুক্তিতে ২৫ সদস্যের বিসিবি পর্ষদ পূর্ণতা পেয়েছে।

এনএসসি মনোনীত কাউন্সিলর পদে মোট দুজন থাকেন। গত ৬ অক্টোবর বিসিবি পরিচালনা পর্ষদের নির্বাচনের পর, এনএসসি যে দুজনকে মনোনয়ন দেয়, তাঁদের একজন ইসফাক আহসানকে নিয়ে বিতর্ক দেখা দেয়। এ বিষয়ে এনএসসির চিঠিতে উল্লেখ করা হয়েছে যে ইসফাক আহসান পদত্যাগ করেছেন। ব্যবসায়ী ইসফাকের আওয়ামী লীগের পদ ও ২০২৪ সালের বিতর্কিত নির্বাচনের প্রেক্ষাপটে এনএসসি তাঁর জায়গায় রুবাবা দৌলাকে মনোনয়নের সিদ্ধান্ত নেয়। তবে রুবাবা যে প্রতিষ্ঠানে কাজ করেন, সেখানে কিছু আনুষ্ঠানিকতা থাকায় তাৎক্ষণিকভাবে দায়িত্ব গ্রহণ করেননি।

রুবাবা বর্তমানে বহুজাতিক প্রতিষ্ঠান ওরাকলের বাংলাদেশ, নেপাল ও ভুটানের কান্ট্রি ডিরেক্টরের দায়িত্বে আছেন। এর আগে তিনি টেলিকম সেবাদাতা প্রতিষ্ঠান গ্রামীণফোন ও এয়ারটেলের শীর্ষ পর্যায়ে দায়িত্ব পালন করেছেন। ক্রীড়াঙ্গনের সঙ্গে তাঁর দীর্ঘদিনের সংযোগ রয়েছে। ২০০৯ থেকে ২০১৫ সাল পর্যন্ত তিনি বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের সভাপতির দায়িত্ব পালন করেছেন, একই সময়ে বাংলাদেশ স্পেশাল অলিম্পিকসের বোর্ড সদস্য হিসেবেও ছিলেন।

গ্রামীণফোনে ১৯৯৮ থেকে ২০০৯ সাল পর্যন্ত প্রধান যোগাযোগ কর্মকর্তা ও প্রধান বিপণন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনকালে তিনি দেশের ক্রীড়াঙ্গনে পরিচিত মুখ ছিলেন। সেই সময় গ্রামীণফোন ছিল জাতীয় ক্রিকেট দলের প্রধান স্পনসর (২০০৩-২০১১), এবং ২০০৭ সালে বিসিবির সঙ্গে যৌথ উদ্যোগে মিরপুরে জাতীয় ক্রিকেট একাডেমি স্থাপনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন।

আজ বিসিবি পরিচালনা পর্ষদের একটি সভা রয়েছে, যেখানে রুবাবা দৌলা যোগ দিতে পারেন। জাতীয় ক্রীড়া পরিষদ থেকে মনোনীত অন্য কাউন্সিলর ইয়াসির মোহাম্মদ ফয়সাল আশিক।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com