মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ইশরাকের পদত্যাগপত্র পেয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ, আজই প্রজ্ঞাপন হতে পারে সোনালী, জনতা ও রূপালী ব্যাংকের এমডির নিয়োগ বাতিল তাড়াইলে দুর্গাপূজা উপলক্ষে হরিজন ও জেলে সম্প্রদায়ের নারীদের মাঝে শাড়ি বিতরণ বদলগাছীতে দুর্গোৎসব উপলক্ষে ৪০০ দুস্থের মাঝে বস্ত্র বিতরণ ইশরাককে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশের গুঞ্জন বদলগাছীতে হত্যা চেষ্টার আসামিদের বাঁচাতে বিএনপি নেতার বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগ পাকুন্দিয়ায় অটোবাইকের চাপায় ৬ বছরের শিশু নিহত ক্ষুধা সূচকে ১২২ দেশের মধ্যে বাংলাদেশ ৮৪তম সিনিয়র সচিবের পদমর্যাদা পেলেন শিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবদুল খালেক কিশোরগঞ্জ জেলা কারাগার পরিদর্শন করলেন জেলা প্রশাসক

এনসিপিকে ‌‘শাপলা কলি’ দিয়ে ইসির বিজ্ঞপ্তি

ডেস্ক নিউজ
  • আপডেট সময় মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫
  • ১০৮ বার পড়া হয়েছে

জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) শাপলা কলি প্রতীক দিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)।

মঙ্গলবার (৪ নভেম্বর) সন্ধ্যায় এ বিজ্ঞপ্তি জারি করা হয়।

এর আগে দুপুরে নিজের ফেসবুক পেজে এক পোস্টে দলটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন বলেন, এনসিপি শাপলা কলি প্রতীকে নিবন্ধন পেয়েছে। এনসিপির নিবন্ধন কাজে যারা দিন-রাত এক করে কষ্ট করেছেন, তাদের অভিনন্দন।

এনসিপির দক্ষিণাঞ্চলের মূখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, আলহামদুলিল্লাহ, সব শর্ত পূরণ করে এনসিপি এখন নিবন্ধিত রাজনৈতিক দল।

এদিন রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ের সামনে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, নির্বাচন কমিশনের (ইসি) নিবন্ধন পাচ্ছে তিনটি নতুন রাজনৈতিক দল।

নিবন্ধন পেতে যাওয়া দলগুলো হলো- জাতীয় নাগরিক পার্টি, আমজনগণ পার্টি, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্ক্সবাদী)।

তিনি বলেন, গণবিজ্ঞপ্তি জারির পর দলগুলোর বিষয়ে কোনো দাবি আপত্তি না থাকলে এ দলগুলো ইসির চূড়ান্ত নিবন্ধন পাবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com