শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
দিল্লির সংবাদ সম্মেলনে শেখ হাসিনার ভার্চ্যুয়াল বক্তব্যে ভারতের সমর্থন নেই: জয়সওয়াল কিশোরগঞ্জে নিজস্ব ফিসারির পানিতে ডুবে সাবেক পুলিশ সদস্যের মৃত্যু সভাপতি ফাহিম, সম্পাদক ফয়সাল: তাড়াইলে ছাত্র অধিকার পরিষদের আংশিক কমিটি অনুমোদন তাড়াইলে যুবদলের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক সবুজকে সংবর্ধনা ৪ মন্ত্রণালয়ে নতুন সচিব নিয়োগ, ২ জনের পদোন্নতি শেখ হাসিনার সঙ্গে পালানোর ফ্লাইট কীভাবে মিস করেছিলেন সালমান এফ রহমান ভাত রান্নার সময় নরম হয়ে গেলে কী করবেন মৃত্যুদণ্ড বাদ না দেওয়ায় প্রত্যক্ষদর্শীদের তথ্য দেয়নি জাতিসংঘ: ট্রাইব্যুনালকে প্রসিকিউটর তাড়াইলে রাউতি মানবসেবা ফাউন্ডেশনের আয়োজনে কাফন-দাফন বিষয়ক বিশেষ প্রশিক্ষণ কর্মশালা ৪ বিভাগে অতি ভারি বৃষ্টির সতর্কবার্তা

সিলেট টেস্টে ইনিংস জয়ের দ্বারপ্রান্তে বাংলাদেশ

ডেস্ক নিউজ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫
  • ১০০ বার পড়া হয়েছে
সিলেট টেস্টে ইনিংস জয়ের দ্বারপ্রান্তে বাংলাদেশ

সিলেট টেস্টে ইনিংস জয়ের সুবাস পাচ্ছে বাংলাদেশ। ইনিংস পরাজয় এড়াতে আয়ারল্যান্ডের প্রয়োজন ২১৫ রান, হাতে আছে মাত্র ৫ উইকেট।

বৃহস্পতিবার দিন শেষে আয়ারল্যান্ডের সংগ্রহ ৫ উইকেটে ৮৬। এর আগে ১ উইকেটে ৩৩৮ রান নিয়ে দিন শুরু করে বাংলাদেশ। আগের দিনের অপরাজিত দুই ব্যাটার মাহমুদুল হাসান জয় ও মুমিনুল হক দিন শুরুতেই বিদায় নেন। জয় ১৭১ ও মুমিনুল ৮২ রান করে ফেরেন ব্যারি ম্যাককার্থির দুর্দান্ত ডেলিভারিতে।

পরে শান্ত ও মুশফিকুর রহিমের জুটিতে আসে ৭৯ রান। ৯৯তম টেস্টে ব্যাট হাতে নেমে মুশফিক ২৩ রানে আউট হন ম্যাথু হামফ্রিজের বলে। এরপর লিটন কুমার দাসের সঙ্গে শান্তর জুটিতে যোগ হয় আরও ৯৮ রান। লিটন ৬৬ বলে ৬০ রান করে বিদায় নেন।

নাজমুল হোসেন শান্ত ১১২ বলে ১৪ চারে পূর্ণ করেন নিজের অষ্টম টেস্ট সেঞ্চুরি। তিনশরও বেশি লিড পেয়ে অধিনায়ক ইনিংস ঘোষণা করেন ৫৮৭ রানে ৮ উইকেটে— যা টেস্টে বাংলাদেশের তৃতীয় সর্বোচ্চ এবং দেশের মাঠে সর্বোচ্চ দলীয় সংগ্রহ।

আয়ারল্যান্ডের হয়ে ম্যাথু হামফ্রিজ নেন ১৭০ রানে ৫ উইকেট।

ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই চাপে পড়ে আয়ারল্যান্ড। নাহিদ রানা বোল্ড করে দেন কেড কারমাইকেলকে (৫)। এরপর পল স্টার্লিং (৪৩) রান আউট হন শান্তর চোখধাঁধানো ফিল্ডিংয়ে। তাইজুল ফেরান টেক্টরকে (১৮), আর অভিষিক্ত হাসান মুরাদ একে একে ফেরান কার্টিস ক্যাম্ফার (৫) ও লর্কান টাকারকে (৯)।

দিন শেষে উইকেটে ছিলেন ম্যাকব্রাইন (৪*) ও হামফ্রিজ (৫*)।

সংক্ষিপ্ত স্কোর:

আয়ারল্যান্ড ১ম ইনিংস: ২৮৬

বাংলাদেশ ১ম ইনিংস: ৫৮৭/৮ (ঘোষণা)

আয়ারল্যান্ড ২য় ইনিংস: ২৯ ওভারে ৮৬/৫

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com