শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৯ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
নির্দোষ কেউ চাকরিচ্যুত হয়নি, ৮৭৯৬ বিডিআর সদস্যের পুনর্বহালের সুযোগ নেই গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী এসআরবি বিল পাস, র‍্যাব বিলুপ্ত বিএনপি আসার পর আইনশৃঙ্খলার ‘দৃশ্যমান অগ্রগতি’ হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী কিশোরগঞ্জে ৪০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার বরগুনায় নদীর তীরে ভেসে এল ৩২ ফুট লম্বা তিমির মৃতদেহ কোচিং বন্ধ, স্কুলে মোবাইল নিষিদ্ধ; কিশোরগঞ্জে প্রশাসনের কঠোর পদক্ষেপ জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন শুরু, সভাপতিত্ব করছেন খলিলুর রহমান সরকারও আশির দশকে ফিরে যেতে চাইছে: নাহিদ ইসলাম

ডিপজলের বিরুদ্ধে হত্যা চেষ্টার অভিযোগ

ডেস্ক নিউজ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫
  • ৫৯ বার পড়া হয়েছে
ডিপজলের বিরুদ্ধে হত্যা চেষ্টার অভিযোগ

চলচ্চিত্রের খল অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল ও তার সহযোগী মো. ফয়সালের বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগে মামলা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম মিজবাহ উর রহমানের আদালতে মামলাটি করেন আগের মামলার বাদী রাশিদা আক্তারের স্বামী আব্দুল মজিদ।

আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)কে তদন্তের নির্দেশ দেন বলে বাদীপক্ষের আইনজীবী কাইয়ুম হোসেন নয়ন জানিয়েছেন।

এর আগে গত ৮ জুলাই রাশিদা আক্তার ডিপজল ও ফয়সালের বিরুদ্ধে মারধর ও এসিড নিক্ষেপের অভিযোগে মামলা করেছিলেন। সে মামলার তদন্তের দায়িত্ব পায় সিআইডি।

নতুন মামলার অভিযোগে বলা হয়, আগের মামলা দায়েরের পর ডিপজল ও তার সহযোগীরা মামলা তুলে নেওয়ার জন্য হুমকি দিতে থাকে। ভয়ে রাশিদা আক্তার দারুস সালাম থানা এলাকা থেকে যাত্রাবাড়ীতে চলে আসেন।

অভিযোগে আরও বলা হয়, গত ৪ সেপ্টেম্বর রাশিদা আক্তার ও তার স্বামী কাজে গেলে তাদের মেয়েকে একা রেখে যান। ওই সময় ডিপজলের সন্ত্রাসী বাহিনীর ১০–১২ জন বাসায় প্রবেশ করে ভাঙচুর চালায় এবং ৫০ হাজার টাকা ও স্বর্ণালংকার লুট করে। তাদের মেয়েকে ধর্ষণ করে বলে অভিযোগ করেন রাশিদা আক্তার। এ ঘটনায় পৃথক ধর্ষণ মামলা করা হয়।

এছাড়া অভিযোগে বলা হয়, ১ নভেম্বর যাত্রাবাড়ী থানার পেছনের এক হোটেলে খেতে গেলে দুইজন আব্দুল মজিদকে ডেকে নিয়ে যায়। পরে সিএনজিচালিত অটোরিকশায় করে শনিরআখড়ার একটি ভবনের পঞ্চম তলায় নিয়ে যায়। সেখানে মামলা দুটি তুলে নিতে তাকে হুমকি দেওয়া হয়।

প্রস্তাবে রাজি না হওয়ায় ফয়সাল রড দিয়ে মজিদকে মারধর করে এবং ডিপজল তার কপালে পিস্তল ঠেকিয়ে গুলি করতে উদ্যত হয়। মজিদ পা ধরে জীবন ভিক্ষা চান এবং মামলা তুলে নেবেন বলে জানালে তারা তাকে আহত অবস্থায় ফেলে রেখে চলে যায়।

অভিযোগে আরও উল্লেখ করা হয়, তারা মজিদের কাছ থেকে ২০ হাজার টাকা এবং বিকাশের সাড়ে তিন হাজার টাকা নিয়ে নেয়। দুই দিনের মধ্যে মামলা প্রত্যাহার করার শর্তে চলে যায়।

পরে রাশিদা আক্তার আহত অবস্থায় স্বামীকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। গত ৩ নভেম্বর তারা মামলা করতে যাত্রাবাড়ী থানায় গেলে থানা কর্তৃপক্ষ অভিযোগটি নেয়নি বলে বাদীপক্ষ দাবি করেছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com