শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
নির্দোষ কেউ চাকরিচ্যুত হয়নি, ৮৭৯৬ বিডিআর সদস্যের পুনর্বহালের সুযোগ নেই গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী এসআরবি বিল পাস, র‍্যাব বিলুপ্ত বিএনপি আসার পর আইনশৃঙ্খলার ‘দৃশ্যমান অগ্রগতি’ হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী কিশোরগঞ্জে ৪০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার বরগুনায় নদীর তীরে ভেসে এল ৩২ ফুট লম্বা তিমির মৃতদেহ কোচিং বন্ধ, স্কুলে মোবাইল নিষিদ্ধ; কিশোরগঞ্জে প্রশাসনের কঠোর পদক্ষেপ জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন শুরু, সভাপতিত্ব করছেন খলিলুর রহমান সরকারও আশির দশকে ফিরে যেতে চাইছে: নাহিদ ইসলাম

নিম্ন আদালতের তিন পদে ৮২৬ বিচারকের পদোন্নতি

ডেস্ক নিউজ
  • আপডেট সময় বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫
  • ৭৪ বার পড়া হয়েছে
নিম্ন আদালতের তিন পদে ৮২৬ বিচারকের পদোন্নতি

নিম্ন আদালতের তিনটি পদে দায়িত্বরত ৮২৬ জন বিচারক পদোন্নতি পেয়েছেন। বুধবার আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ পৃথক আদেশে একযোগে এ পদোন্নতি দেয়। পদোন্নতির সঙ্গে সঙ্গে বিচারকদের নতুন কর্মস্থলে বদলি করা হয়েছে।

মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম জানান, পদোন্নতি পাওয়া বিচারকদের মধ্যে অতিরিক্ত জেলা জজ থেকে জেলা জজ হয়েছেন ২৫০ জন। যুগ্ম জেলা জজ থেকে অতিরিক্ত জেলা জজ করা হয়েছে ২৯৪ জনকে। আর সিনিয়র সহকারী জজ থেকে যুগ্ম জেলা জজ পদে উন্নীত হয়েছেন ২৮২ জন।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শ করে জুডিসিয়াল সার্ভিসের এসব বিচারককে পদোন্নতি দেওয়া হয়েছে।

পদোন্নতি ও বদলির আদেশে বিচারকদের ২৭ নভেম্বরের মধ্যে দপ্তর প্রধান মনোনীত ব্যক্তির কাছে দায়িত্ব হস্তান্তর করে ১ ডিসেম্বরের মধ্যে নতুন কর্মস্থলে যোগ দিতে বলা হয়েছে।

এ ছাড়া প্রশিক্ষণ, মাতৃত্বকালীন ছুটি বা বিদেশে অবস্থানরত বিচারকদের ছুটি শেষে আগের কর্মস্থলে যোগ দিয়ে দায়িত্ব হস্তান্তর করে পদোন্নতির পর বদলি হওয়া কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।

পৃথক আরেক প্রজ্ঞাপনে আরও কয়েকজন বিচারককে নতুন দায়িত্ব দিয়ে বিভিন্ন কর্মস্থলে বদলি করা হয়েছে।

তালিকা পড়তে এখানে ক্লিক করুন!

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com