শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
নির্দোষ কেউ চাকরিচ্যুত হয়নি, ৮৭৯৬ বিডিআর সদস্যের পুনর্বহালের সুযোগ নেই গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী এসআরবি বিল পাস, র‍্যাব বিলুপ্ত বিএনপি আসার পর আইনশৃঙ্খলার ‘দৃশ্যমান অগ্রগতি’ হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী কিশোরগঞ্জে ৪০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার বরগুনায় নদীর তীরে ভেসে এল ৩২ ফুট লম্বা তিমির মৃতদেহ কোচিং বন্ধ, স্কুলে মোবাইল নিষিদ্ধ; কিশোরগঞ্জে প্রশাসনের কঠোর পদক্ষেপ জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন শুরু, সভাপতিত্ব করছেন খলিলুর রহমান সরকারও আশির দশকে ফিরে যেতে চাইছে: নাহিদ ইসলাম

একীভূত ৫ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের বেতন কাটছাঁটের ইঙ্গিত

ডেস্ক নিউজ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫
  • ৫৬ বার পড়া হয়েছে
একীভূত ৫ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের বেতন কাটছাঁটের ইঙ্গিত

একীভূত করার প্রক্রিয়ায় থাকা শরীয়াহভিত্তিক পাঁচ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের বেতন, ভাতাসহ সব ধরনের সুবিধা কমানোর উদ্যোগ নিয়েছেন প্রশাসকরা।

আর্থিক সংকটে জেরবার ব্যাংকগুলো হল– এক্সিম ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক ও সোশ্যাল ইসলামী ব্যাংক।

পাঁচ ব্যাংকের বর্তমান কর্মকর্তা ও কর্মচারীর সংখ্যা ১৬ হাজার। তাদের বেতন ভাতা ও পরিচালন ব্যয় সামাল দিতে বৃহস্পতিবার এসব ব্যাংকের বিপরীতে ৩৫০ কোটি টাকার তারল্য সহায়তা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের সহকারী-মুখপাত্র মোহাম্মদ শাহরিয়ার সিদ্দিকী বলেন, “আপৎকালীন ব্যবস্থা হিসেবে বেতন-ভাতাসহ আনুতোষিক কমানোর চিন্তা করা হচ্ছে। এখন তো খরচ কমিয়ে আনতে হবে, বেতন কতটুকু কমলো তার চেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে তাদের চাকরি থাকা।”

তিনি বলেন, “নতুন ব্যাংক এই পাঁচ ব্যাংকের দায়িত্ব নেওয়ার পর তারা পেমেন্ট স্ট্রাকচার (বেতন কাঠামো) তৈরি করবে। এর আগ পর্যন্ত সব ব্যাংকের জন্য একই বেতন নির্ধারণ করার পরিকল্পনা নেওয়া হয়েছে।”

নতুন বেতন কাঠামো কবে নাগাদ তৈরি ও বাস্তবায়ন হবে তা এখনো ঠিক হয়নি বলে জানিয়েছেন তিনি।

বতর্মানে ব্যাংকগুলো নিজস্ব বেতন কাঠামো অনুসরণ করছে। ব্যাংকভেদে একই পদের কর্মকর্তা ও কর্মচারীদের বেতন আলাদা। পরিচালন ব্যয় কমিয়ে আনতে সব ব্যাংকের একই পদের কর্মকর্তা ও কর্মচারীদের একই বেতন কাঠামো ঠিক করতে কাজ করছেন প্রশাসকরা।

শরিয়াহভিত্তিক পাঁচ ব্যাংকের দায়িত্বে নিতে ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’ নামে একটি নতুন ব্যাংক গঠন করছে সরকার।

রাষ্ট্রায়ত্ব এ শরিয়াহভিত্তিক ব্যাংকের নামে লেটার অব ইনটেন্ট (এলওআই) দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এর আগে গত ৫ নভেম্বর ৫ ব্যাংকের সব শেয়ার শূন্য ঘোষণা করা হয়। সেদিনই এসব ব্যাংকের পরিচালনা পর্ষদ ও ব্যবস্থাপনা পরিচালকদের বাদ দিয়ে প্রশাসক বসানো হয়।

সম্মিলিত ইসলামী ব্যাংকের মোট ৩৫ হাজার কোটি টাকার মূলধনের মধ্যে ২০ হাজার কোটি টাকার যোগান দেবে সরকার। বাণিজ্যিকভাবে কার্যক্রম শুরু করলে পাঁচ ব্যাংক ধীরে ধীরে আত্মীকরণ করবে সম্মিলিত ইসলামী ব্যাংক।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com