শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ফিলিপিন্সে স্কুলে বন্দুকধারীর গুলি: নিহত ৩, আহত ৮ ট্রাম্পের আহ্বান প্রত্যাখ্যান: ইরান যুদ্ধে সেনা পাঠাবে না দক্ষিণ কোরিয়া পাকিস্তানে পুলিশ সদর দপ্তরের মসজিদে বোমা হামলা, নিহত ১৬ ১০ মাসের মধ্যে সর্বনিম্ন মূল্যস্ফীতি আগস্টে রাজধানীর মালিবাগে একাধিক ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট ১০৪৮ লুণ্ঠিত অস্ত্রের তথ্য দিলে মিলবে পুরস্কার, পরিচয় গোপন রাখবে এসআরবি কিশোরগঞ্জে ২১৫০ পিস ইয়াবা ও ৯ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার ইউনিয়ন পরিষদ নির্বাচন ৬ জুনের আগে সম্পন্ন করতে হবে: ইসি সানাউল্লাহ ‘ট্রাইব্যুনাল’ থেকে সরে দাঁড়ালেন নুসরাত, জানেন না নির্মাতা রায়হান

বিপিএল নিলাম: তালিকায় নতুন ১৪ ক্রিকেটার

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫
  • ১২৪ বার পড়া হয়েছে
বিপিএল নিলাম: তালিকায় নতুন ১৪ ক্রিকেটার

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) প্রায় এক যুগ পর নিলাম পদ্ধতি ফিরে এসেছে। প্রথম দুই আসরে নিলাম পদ্ধতি অনুসরণ করা হলেও পরে তা বন্ধ করা হয়। এবার রোববার (৩০ নভেম্বর) অনুষ্ঠিত হবে দ্বাদশ আসরের নিলাম। তার আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নতুন করে আরও ১৪ ক্রিকেটারের নাম তালিকায় সংযুক্ত করেছে।

ফিক্সিং সন্দেহভাজন বেশ কয়েকজন ক্রিকেটারকে তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। তাদের স্থলে নিলামের চূড়ান্ত তালিকায় আরও কিছু পরিবর্তন এসেছে। নতুন যুক্ত ক্রিকেটারদের মধ্যে রয়েছেন- আলিস আল ইসলাম, মো. রুবেল, আশরাফুল হাসান রোহান, আহমেদ শরিফ, ইফতেখার হোসেন ইফতি, তৌফিক খান তুষার, রুবেল হোসেন (জাতীয় দলের পেসার), আশরাফুল ইসলাম সিয়াম, আলী মো. ওয়ালিদ, আল-আমিন (জুনিয়র), নুহায়েল সানদিদ, হোসেন আলী, শামসুল ইসলাম অনিক ও জাহিদ জাভেদ।

এর আগে, নিলাম তালিকা প্রকাশের পরই কয়েকজন অভিজ্ঞ ক্রিকেটারের নাম বাদ পড়ার বিষয়টি আলোচনায় আসে। এনামুল হক বিজয়, মোসাদ্দেক হোসেন সৈকতসহ কয়েকজনের হঠাৎ অনুপস্থিতি সমর্থক ও ফ্র্যাঞ্চাইজির মধ্যেও প্রশ্ন তুলেছে।

শনিবার (২৯ নভেম্বর) সন্ধ্যায় গণমাধ্যমের সামনে আসেন বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু। তিনি বলেন, ‘বিসিবি নিয়মে অচল, সন্দেহ থাকলে কোনো ছাড় নেই।’ তার বক্তব্য থেকে স্পষ্ট হয়ে গেছে যে, নিলামে নামের অন্তর্ভুক্তি ও বাদ দেওয়া সম্পূর্ণ নিয়ম অনুযায়ী পরিচালিত হচ্ছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com