শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪০ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
নির্দোষ কেউ চাকরিচ্যুত হয়নি, ৮৭৯৬ বিডিআর সদস্যের পুনর্বহালের সুযোগ নেই গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী এসআরবি বিল পাস, র‍্যাব বিলুপ্ত বিএনপি আসার পর আইনশৃঙ্খলার ‘দৃশ্যমান অগ্রগতি’ হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী কিশোরগঞ্জে ৪০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার বরগুনায় নদীর তীরে ভেসে এল ৩২ ফুট লম্বা তিমির মৃতদেহ কোচিং বন্ধ, স্কুলে মোবাইল নিষিদ্ধ; কিশোরগঞ্জে প্রশাসনের কঠোর পদক্ষেপ জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন শুরু, সভাপতিত্ব করছেন খলিলুর রহমান সরকারও আশির দশকে ফিরে যেতে চাইছে: নাহিদ ইসলাম

কুড়িগ্রামে জমি নিয়ে বিরোধে সংঘর্ষ, নারীসহ নিহত ৩

ডেস্ক নিউজ
  • আপডেট সময় রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫
  • ৯৭ বার পড়া হয়েছে
কুড়িগ্রামে জমি নিয়ে বিরোধে সংঘর্ষ, নারীসহ নিহত ৩

কুড়িগ্রামের নাগেশ্বরীতে জমি সংক্রান্ত বিরোধে সংঘর্ষের ঘটনায় তিনজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত ছয় জন।

রোববার (৩০ নভেম্বর) সকাল ১০টার পর নাগেশ্বরী উপজেলার সন্তোষপুর ইউনিয়নে চিলাখানা গ্রামে ১৮ শতক জমি নিয়ে দুই পক্ষের মধ্যে এ সংঘর্ষ হয়। নাগেশ্বরী থানার ওসি রেজাউল করিম রেজা এ তথ্য জানিয়েছেন।

সংঘর্ষে নিহতরা হলেন- ওই গ্রামের মানিক উল্লাহের ছেলে এরশাদুল হক (৪২), খাদেম হোসেনের স্ত্রী কুলছুম বেগম (৫০) ও জামাল উদ্দিনের ছেলে আলতাফ হোসেন (৫৫)।

গুরুতর আহত হয়েছেন- একই গ্রামের পনির উদ্দিনের ছেলে সফিকুল ইসলাম (২৫), মর্জিনা বেগম (৪২), আজিজার রহমান (৪০), পারুল বেগম (৩২), মোফাজ্জল হোসেন (২৪), এরশাদের স্ত্রী মঞ্জুয়ারা বেগম (৩৫)।

ওসি রেজাউল করিম রেজা বলেন, ছিলাখানায় প্রায় এক বছর আগে যৌথভাবে ১৮ শতক জমি কেনেন চাচাত-জ্যেঠাত চার ভাই। তারা হলেন বছির উদ্দিনের ছেলে মানিক উল্লাহ ও নূর মোহাম্মদ এবং জামাল উদ্দিনের ছেলে আলতাফ হোসেন ও আজিজার রহমান।

পরে জমিটি মানিক ও নূর মোহাম্মদ দখলে নিলে এ নিয়ে তাদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। স্থানীয়ভাবে একাধিকবার শালিস বৈঠক হলেও এর সমাধান হয়নি।

সবশেষ রোববার সকালে আলতাফ ও আজিজার লোকজন নিয়ে বিরোধপূর্ণ জমিটির দখল নিতে যান। মানিক ও নূর মোহাম্মদ বাধা দিলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে।

ওসি রেজাউল করিম আরও জানান, পু‌লিশ ঘটনাস্থ‌লে পৌঁছে প‌রি‌স্থি‌তি শান্ত করেছে। এখন পর্যন্ত কোনো পক্ষই মামলা করতে আসেনি।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com