শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১০:২২ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
তুরস্কে গুলিতে নিহত ৮, হামলাকারী গ্রেপ্তার ৭২ ঘণ্টার আল্টিমেটাম, অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা কোস্টগার্ডের পাঁচ জাহাজের নাম বদল, জাতীয় চার নেতার নাম ও ‘জয় বাংলা’ বাদ ৭ নভেম্বর ছিল বাংলাদেশের পথ নির্ণয়ের তারিখ ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির স্বৈরাচার আওয়ামী লীগকে এ দেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী পাকুন্দিয়ায় নারীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২৯ দিন পর ঢাকায় গ্রেপ্তার কিশোরগঞ্জে ১৫ কেজি গাঁজা ও নগদ টাকাসহ যুবক গ্রেপ্তার এলএনজি বিদ্যুতে বাড়ছে ভর্তুকির চাপ, নতুন বিনিয়োগ ঝুঁকিতে বাংলাদেশ আন্তর্জাতিক ফুটবল ক্যারিয়ারের ইতি টানলেন রোনালদো

মেট্রো রেলের ছাদে দুই ব্যক্তি, চলাচল বন্ধ

ডেস্ক নিউজ
  • আপডেট সময় রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫
  • ৮০ বার পড়া হয়েছে
মেট্রো রেলের ছাদে দুই ব্যক্তি, চলাচল বন্ধ

রাজধানীতে মেট্রো রেলের চলাচল সায়মিকভাবে বন্ধ হয়ে গেছে। রোববার রাত পৌনে ৯টার দিকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায় ঢাকা ম্যাস ট্যানজিট কম্পানি লিমিটেড।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ সচিবালয় স্টেশনে মেট্রো রেলের ছাদের ওপর দুজন ব্যক্তি উঠে পড়ায় মেট্রো রেল চলাচল সাময়িক বন্ধ আছে।

মেট্রো রেল যাত্রীদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ।

এমআরটি পুলিশের নিয়ন্ত্রণ কক্ষ থেকে সাড়ে ৮টার দিকে জানানো হয়, এক শিশুকে ছাদে দেখা গেছে। তাকে ছাদ থেকে নামিয়ে আনার চেষ্টা চলছে।

মেট্রো ট্রেনগুলো বিদ্যুৎচালিত। এগুলো যে তার ছুঁয়ে চলে, সেগুলো দিয়ে কয়েক হাজার ভোল্টের বিদ্যুৎ প্রবাহিত হয়।

রাতে ইশরাত জাহান নামে একজন যাত্রী বলেন, রাত সোয়া ৮টার পর ফার্মগেট আর বিজয় সরণির মাঝামাঝি লাইনের ওপর হঠাৎ ট্রেন থেমে যায়। যাত্রীদের আতঙ্কিত না হতে বারবার ঘোষণা দেওয়া হচ্ছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com