রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী ব্রড শৃঙ্গে তুষারধসে ১০ পর্বতারোহীর মৃত্যু ২৯ অক্টোবর প্রাথমিকে যোগ দেবেন ১৪ হাজার ৩৮৪ জন শিক্ষক কিশোরগঞ্জে বিশুদ্ধ হজ ও ওমরাহ পালন বিষয়ে প্রশিক্ষণ সেমিনার বগুড়ায় ট্রাক ও পিকআপ মুখোমুখি সংঘর্ষ, চালকসহ নিহত ৪ ৬ বছরে ঢাকায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ১৩৮৪ জনের আশুলিয়ায় ‘শক্তিশালী বোমা’ উদ্ধার বাংলাদেশসহ ১৪ দেশকে নিয়ে সৌদির নতুন সমুদ্রকেন্দ্রিক সামরিক জোট ঘোষণা ‘অগাস্টেই বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর লক্ষ্য’ বাংলাদেশিদের ভিসা কার্যক্রম স্বাভাবিক করার তাগিদ ভারতের সংসদীয় কমিটির

৮৪ নম্বর সেঞ্চুরির দিনে কোহলির বিরল রেকর্ড

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫
  • ১৪৪ বার পড়া হয়েছে
৮৪ নম্বর সেঞ্চুরির দিনে কোহলির বিরল রেকর্ড

ফর্ম বলে একটা শব্দ আছে, আর বিরাট কোহলি বলে একটা অধ্যায়। বয়স, বিরতি কিংবা সময়—কোনো কিছুকেই যে পাত্তা দিচ্ছেন না ভারতের এই ব্যাটিং মহাতারকা, চলমান দক্ষিণ আফ্রিকা সিরিজে ফের সেটাই প্রমাণ করলেন। এক ম্যাচ আগেই সেঞ্চুরি করে ফিরেছিলেন ওয়ানডেতে, আর পরের ম্যাচেই যোগ করলেন আরেকটি শতক। রায়পুরের গ্যালারি তখন শুধু এক নামেই মুখর—কোহলি, কোহলি।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে শহীদ বীর নারায়ণ সিং আন্তর্জাতিক স্টেডিয়ামে দুর্দান্ত এক ইনিংস খেলেছেন বিরাট কোহলি। মাত্র ৯০ বলেই পৌঁছে যান তিন অঙ্কে, তুলে নেন ক্যারিয়ারের ৮৪তম আন্তর্জাতিক সেঞ্চুরি। এর আগে রাঁচিতে সিরিজের প্রথম ওয়ানডেতে ১২০ বলে ১৩৫ রানের অসাধারণ ইনিংস খেলিয়ে ভারতকে ১৭ রানের জয় এনে দিয়েছিলেন কোহলি। সেই ধারাবাহিকতা বজায় রেখেই রায়পুরে আরও আগ্রাসী, আরও নিখুঁত এক শতক দেখালেন তিনি।

এই ইনিংসের মধ্য দিয়ে ওয়ানডেতে কোহলির সেঞ্চুরির সংখ্যা দাঁড়াল ৫৩টিতে। টেস্ট, ওয়ানডে ও টি–টোয়েন্টি মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে এটি তার ৮৪তম শতক—যা তাকে আবারও নিজের সময়ের ব্যাটিং মানদণ্ডে অনন্য করে তুলেছে।

মাইলফলকের মুহূর্তটিও ছিল কোহলিসুলভ। দক্ষিণ আফ্রিকার পেসার মার্কো ইয়ানসেনের বলে দ্রুত একটি সিঙ্গেল নিয়ে তিন অঙ্ক পূর্ণ করতেই রায়পুরের স্টেডিয়াম কাঁপিয়ে ওঠে ‘কোহলি! কোহলি!’ ধ্বনিতে। ব্যাট তুলে গ্যালারির ভালোবাসার জবাব দিতে এক মুহূর্তও দেরি করেননি তিনি।

এই শতকের সঙ্গে আরেকটি ব্যতিক্রমী রেকর্ডে নিজের নাম আরও উজ্জ্বল করেছেন কোহলি। ওয়ানডে ক্রিকেটে দু’টি বা তার বেশি ইনিংসে টানা সেঞ্চুরি করার ঘটনা তার ক্যারিয়ারে ঘটেছে ১১ বার—যা এই ফরম্যাটে নজিরবিহীন। এই তালিকায় তার ধারেকাছেও নেই অন্য কেউ; দ্বিতীয় স্থানে থাকা এবি ডি ভিলিয়ার্স এমন কীর্তি গড়েছেন মাত্র ছয়বার।

রায়পুরের সন্ধ্যায় আরেকটি শতক যোগ করেও যেন থামতে রাজি নন কোহলি। ব্যাট যতক্ষণ কথা বলছে, ততক্ষণ রেকর্ডও ছুটে চলেছে তাঁর পেছনে—আর ক্রিকেটপ্রেমীরা দেখছেন আধুনিক যুগের এক ব্যাটিং কিংবদন্তির নতুন নতুন অধ্যায়।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com