শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
তুরস্কে গুলিতে নিহত ৮, হামলাকারী গ্রেপ্তার ৭২ ঘণ্টার আল্টিমেটাম, অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা কোস্টগার্ডের পাঁচ জাহাজের নাম বদল, জাতীয় চার নেতার নাম ও ‘জয় বাংলা’ বাদ ৭ নভেম্বর ছিল বাংলাদেশের পথ নির্ণয়ের তারিখ ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির স্বৈরাচার আওয়ামী লীগকে এ দেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী পাকুন্দিয়ায় নারীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২৯ দিন পর ঢাকায় গ্রেপ্তার কিশোরগঞ্জে ১৫ কেজি গাঁজা ও নগদ টাকাসহ যুবক গ্রেপ্তার এলএনজি বিদ্যুতে বাড়ছে ভর্তুকির চাপ, নতুন বিনিয়োগ ঝুঁকিতে বাংলাদেশ আন্তর্জাতিক ফুটবল ক্যারিয়ারের ইতি টানলেন রোনালদো

নিরাপত্তা শঙ্কায় বাতিল হলো বিপিএল ১৩-এর উদ্বোধনী অনুষ্ঠান

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫
  • ১৩৭ বার পড়া হয়েছে
নিরাপত্তা শঙ্কায় বাতিল হলো বিপিএল ১৩-এর উদ্বোধনী অনুষ্ঠান

আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১৩তম আসরের উদ্বোধনী অনুষ্ঠান বাতিল করা হয়েছে। দেশের বর্তমান রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতিতে নিরাপত্তা ঝুঁকির আশঙ্কায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এই সিদ্ধান্ত নিয়েছে।

আগামী ২৪ ডিসেম্বর মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে জাঁকজমকপূর্ণ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করার কথা ছিল। তবে সংশ্লিষ্ট সূত্র জানায়, বর্তমান পরিস্থিতিতে বড় পরিসরের জনসমাগমপূর্ণ অনুষ্ঠান আয়োজন ঝুঁকিপূর্ণ হিসেবে ধরা হচ্ছে। বিশেষ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার আগের দিন অনেক নেতাকর্মী ঢাকায় সমাগম করতে পারেন—যা নিরাপত্তার জন্য উদ্বেগের কারণ।

এই প্রেক্ষাপটে বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান আয়োজনের বিষয়ে সরকারের উচ্চপর্যায়ের প্রয়োজনীয় ক্লিয়ারেন্স বা ‘সবুজ সংকেত’ পাওয়া যায়নি। যদিও আয়োজকরা টেকনিক্যাল ও লজিস্টিক সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছিলেন, নিরাপত্তা ও পারিপার্শ্বিক পরিস্থিতি বিবেচনায় অনুষ্ঠান বাতিলের সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়।

সংশ্লিষ্টরা জানান, বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা কঠিন হতে পারে—এমন আশঙ্কা ছিল। এর আগে ২০ ও ২৩ ডিসেম্বর অনুষ্ঠানের সম্ভাব্য তারিখ হিসেবে আলোচনায় আসে। তবে নিরাপত্তা ঝুঁকি এবং স্টেডিয়ামের বাইরে জনসমাগম নিয়ন্ত্রণ করা কঠিন হওয়ার কারণে সেসব প্রস্তাবও বাতিল হয়।

অবশেষে সরকারের আনুষ্ঠানিক অনুমোদন না পাওয়ায় বিসিবি ১৩তম বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান বাতিলের সিদ্ধান্ত চূড়ান্ত করেছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com