বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী এসআরবি বিল পাস, র‍্যাব বিলুপ্ত বিএনপি আসার পর আইনশৃঙ্খলার ‘দৃশ্যমান অগ্রগতি’ হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী কিশোরগঞ্জে ৪০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার বরগুনায় নদীর তীরে ভেসে এল ৩২ ফুট লম্বা তিমির মৃতদেহ কোচিং বন্ধ, স্কুলে মোবাইল নিষিদ্ধ; কিশোরগঞ্জে প্রশাসনের কঠোর পদক্ষেপ জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন শুরু, সভাপতিত্ব করছেন খলিলুর রহমান সরকারও আশির দশকে ফিরে যেতে চাইছে: নাহিদ ইসলাম আসিফের বিরুদ্ধে অভিযোগ ‘আমলযোগ্য’, তাই অনুসন্ধান: দুদক সচিব

ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচার নিশ্চিতে ইনকিলাব মঞ্চের ‘শহীদি শপথ’

ডেস্ক নিউজ
  • আপডেট সময় মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫
  • ১০৪ বার পড়া হয়েছে
ফয়সালের সহযোগী কবিরকে আরও ৫ দিনের রিমান্ডে পেল পুলিশ

সংগঠনের নেতা শরিফ ওসমান বিন হাদির খুনিদের দ্রুততম সময়ের মধ্যে গ্রেপ্তার ও ৩০ কার্যদিবসের মধ্যে বিচারের লক্ষ্যে ‘শহীদি শপথ’ পাঠ করেছেন ইনকিলাব মঞ্চের নেতা–কর্মীরা।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেলে ঢাকার শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে শপথ নেন তারা। ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের এই শপথবাক্য পাঠ করান। এ সময় উপস্থিত ছিলেন ওসমান হাদির বড় ভাই ওমর বিন হাদি, ইনকিলাব মঞ্চের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার মুখপাত্র ও ডাকসু নেত্রী ফাতিমা তাসনিম জুমা।

শপথপাঠ শেষে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে দুই দিনের কর্মসূচি ঘোষণা করেন আবদুল্লাহ আল জাবের। এর মধ্যে রয়েছে ২৪ ও ২৫ ডিসেম্বর ওসমান হাদিকে নিয়ে দেয়াললিখন, তার সংগ্রাম, লড়াইয়ের কথা নানা মাধ্যমে বাংলাদেশসহ বিশ্ববাসীর কাছে উপস্থাপন। ২৬ ডিসেম্বরের কর্মসূচি পরে ঘোষণা দেওয়া হবে বলে জানান আল জাবের।

শপথবাক্যে বলা হয়, শহীদ ওসমান হাদির রক্তের শপথ, এই রক্ত বৃথা যেতে দেব না। যে হাত তাকে হত্যা করেছে, যে শক্তি এই হত্যার ষড়যন্ত্রের পেছনে রয়েছে, যে আধিপত্য এই দেশকে দাস বানাতে চায়, তার বিরুদ্ধে আমরা শেষনিশ্বাস পর্যন্ত লড়ে যাব। এই বাংলার জমিনে যে আধিপত্যবাদ জেঁকে বসেছে, তা সমূলে উৎপাটন করব। ভয়, লোভ আর আপসের রাজনীতি আমরা দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করছি। কোনো ভয় ও লোভ আমাদেরকে এই লড়াই থেকে পিছপা হতে দেব না।

শপথে আরও বলা হয়, আমরা শপথ করছি, শহীদ ওসমান হাদির হত্যার দ্রুততম ও দৃষ্টান্তমূলক বিচার আদায় না হওয়া পর্যন্ত আমরা রাজপথে থাকব। লড়াইয়ে থাকব, পিছু হটব না। এক চুলও নড়ব না। আমরা শপথ করছি, শহীদ ওসমান হাদির স্বপ্নের ইনসাফভিত্তিক সার্বভৌম ও মর্যাদাশীল একটি নতুন বাংলাদেশ গড়ব। যেখানে শাসক জনগণের কাছে জবাবদিহি করবে। বিচার নিশ্চিত করবে। খুন, গুম, হত্যা বন্ধ করবে।

আন্দোলন চালিয়ে যাওয়ার অঙ্গীকার করে শপথে বলা হয়, শহীদ ওসমান হাদির হত্যার বিচার না হওয়া পর্যন্ত, ইনসাফ প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত, বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের জন্য, ইনসাফ কায়েমের জন্য, ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য আমাদের সংগ্রাম চলছে, আমাদের সংগ্রাম চলবে।

শপথ পড়ার আগে আবদুল্লাহ আল জাবের বলেন, ওসমান হাদির প্রতি মানুষের যে দরদ, তা থেকে জনগণকে কখনো আলাদা করা যাবে না। শহীদ ওসমান হাদিকে কখনো বাংলাদেশের জনগণ থেকে বিচ্ছিন্ন করা যাবে না। শহীদ ওসমান হাদির যে লড়াই, আজ হোক কাল হোক, বাংলাদেশে এই লড়াই বাস্তবায়ন হবে ইনশা আল্লাহ।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com