বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১০:১০ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
নির্দোষ কেউ চাকরিচ্যুত হয়নি, ৮৭৯৬ বিডিআর সদস্যের পুনর্বহালের সুযোগ নেই গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী এসআরবি বিল পাস, র‍্যাব বিলুপ্ত বিএনপি আসার পর আইনশৃঙ্খলার ‘দৃশ্যমান অগ্রগতি’ হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী কিশোরগঞ্জে ৪০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার বরগুনায় নদীর তীরে ভেসে এল ৩২ ফুট লম্বা তিমির মৃতদেহ কোচিং বন্ধ, স্কুলে মোবাইল নিষিদ্ধ; কিশোরগঞ্জে প্রশাসনের কঠোর পদক্ষেপ জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন শুরু, সভাপতিত্ব করছেন খলিলুর রহমান সরকারও আশির দশকে ফিরে যেতে চাইছে: নাহিদ ইসলাম

২৫ ডিসেম্বর চার ঘণ্টা টোলমুক্ত থাকবে বিমানবন্দরে এলিভেটেড এক্সপ্রেসওয়ে

ডেস্ক নিউজ
  • আপডেট সময় বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫
  • ১২১ বার পড়া হয়েছে
২৫ ডিসেম্বর চার ঘণ্টা টোলমুক্ত থাকবে বিমানবন্দরে এলিভেটেড এক্সপ্রেসওয়ে

ঢাকা শহরে প্রবেশের জন্য বিমানবন্দর এলাকার এলিভেটেড এক্সপ্রেসওয়ের টোল প্লাজা আগামীকাল বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) চার ঘণ্টার জন্য জনসাধারণের জন্য টোলমুক্ত থাকবে। বেলা ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত এ সুবিধা কার্যকর থাকবে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।

বুধবার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, জনস্বার্থ ও যানবাহন চলাচল নির্বিঘ্ন রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে ঢাকা শহরে প্রবেশের ক্ষেত্রে বিমানবন্দর এলাকার এলিভেটেড এক্সপ্রেসওয়েতে কোনো টোল দিতে হবে না।

প্রায় দেড় যুগ পর আগামীকাল দুপুরে লন্ডন থেকে দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার দেশে ফেরা উপলক্ষে বিএনপির পক্ষ থেকে গণসংবর্ধনার আয়োজন করা হয়েছে। রাজধানীর পূর্বাচলের ৩০০ ফুট এলাকায় এই সংবর্ধনার প্রস্তুতি হিসেবে ইতোমধ্যে মঞ্চ নির্মাণসহ বিভিন্ন কার্যক্রম চলমান রয়েছে।

জানা গেছে, তারেক রহমানকে বহনকারী উড়োজাহাজটি আগামীকাল বেলা ১১টা ৫৫ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে। দেশে ফেরার পর বিমানবন্দরেই দলের নেতা–কর্মীরা তাকে স্বাগত জানাবেন। এরপর তিনি পূর্বাচলের ৩০০ ফুট এলাকায় সংবর্ধনায় অংশ নেবেন।

এদিকে তারেক রহমানের দেশে ফেরার দিন বিমানবন্দরকেন্দ্রিক এলাকায় ব্যাপক জনসমাগমের আশঙ্কায় কিছু এলাকায় রপ্তানিমুখী তৈরি পোশাক কারখানায় ছুটি দেওয়ার পরামর্শ দিয়েছে তৈরি পোশাকশিল্পের মালিকদের সংগঠন বিজিএমইএ।

বিজিএমইএর ভারপ্রাপ্ত সচিব মো. সাইফুল ইসলামের স্বাক্ষর করা এক নোটিশে জানানো হয়, উত্তরা (পূর্ব ও পশ্চিম), উত্তরখান, দক্ষিণখান, খিলক্ষেত, আবদুল্লাহপুর, তুরাগ, টঙ্গী, পুবাইল, রূপগঞ্জ, কাঞ্চন ব্রিজ ও আশুলিয়া এলাকার পূর্বাংশের কারখানাগুলো আগামীকাল বন্ধ রাখার জন্য মালিকদের অনুরোধ করা হয়েছে।

নোটিশে বলা হয়, দীর্ঘ ১৭ বছর পর তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে বিমানবন্দরের আশপাশের এলাকায় বিপুলসংখ্যক মানুষের উপস্থিতি হতে পারে। এতে শ্রমিকদের যাতায়াত এবং আমদানি–রপ্তানির মালামাল পরিবহনে বিঘ্ন ঘটার আশঙ্কা রয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com