বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২২ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
বরগুনায় নদীর তীরে ভেসে এল ৩২ ফুট লম্বা তিমির মৃতদেহ কোচিং বন্ধ, স্কুলে মোবাইল নিষিদ্ধ; কিশোরগঞ্জে প্রশাসনের কঠোর পদক্ষেপ জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন শুরু, সভাপতিত্ব করছেন খলিলুর রহমান সরকারও আশির দশকে ফিরে যেতে চাইছে: নাহিদ ইসলাম আসিফের বিরুদ্ধে অভিযোগ ‘আমলযোগ্য’, তাই অনুসন্ধান: দুদক সচিব হোসেনপুরে পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নে সমবায় বিভাগের বৃক্ষরোপণ কর্মসূচি নওগাঁর পত্নীতলায় বাণিজ্য মেলায় লটারির ড্র না হওয়ায় ভাংচুর-লুটপাট কওমি মাদরাসায় মানসম্মত পাঠদান, তাড়াইলে শিক্ষকদের নিয়ে কর্মশালা কনসার্টে শেখ হাসিনার নামে স্লোগান, আয়োজক গ্রেপ্তার ডেঙ্গুতে এ বছর একদিনে সর্বোচ্চ মৃত্যু ও হাসপাতালে ভর্তির রেকর্ড

হাদি হত্যার বিচারের দাবিতে চট্টগ্রামেও ইনকিলাব মঞ্চের অবস্থান কর্মসূচি

ডেস্ক নিউজ
  • আপডেট সময় শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫
  • ৮২ বার পড়া হয়েছে
হাদি হত্যার বিচারের দাবিতে চট্টগ্রামেও ইনকিলাব মঞ্চের অবস্থান কর্মসূচি

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদি হত্যার বিচারের দাবিতে চট্টগ্রাম নগরীর নিউ মার্কেট মোড়ে অবস্থান নিয়েছেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। শনিবার বিকাল ৪টার পর তারা সেখানে জড়ো হন। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে লোকসমাগম বাড়তে থাকে। সন্ধ্যা ৬টার পরও নেতাকর্মীরা সেখানে অবস্থান করে হত্যাকাণ্ডের বিচার দাবিতে স্লোগান দিতে থাকেন।

অবস্থান কর্মসূচির কারণে নিউ মার্কেট ও আশপাশের এলাকায় যানজট তৈরি হয়। বিভিন্ন রুটের বেশ কয়েকটি যানবাহন আটকে থাকতে দেখা যায়, ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা।

সন্ধ্যায় ইনকিলাব মঞ্চ চট্টগ্রামের আহ্বায়ক রাফসান রাকিব গণমাধ্যমকে বলেন, ‘আমাদের অবস্থান কর্মসূচি চলছে। কেন্দ্র থেকে যে সিদ্ধান্ত দেওয়া হবে, সে অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত নেব। কেন্দ্র থেকে যদি চালিয়ে যেতে বলে, তাহলে অবস্থান টানা চলবে।’

তিনি আরও বলেন, ‘আমাদের একমাত্র দাবি হাদি ভাইয়ের হত্যাকারীদের বিচার। অবিলম্বে খুনিদের গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করতে হবে। বিচার ছাড়া আর কোনো দাবি নেই।’

এর আগে শুক্রবার শরীফ ওসমান হাদি হত্যার বিচার দাবিতে দেশব্যাপী বিক্ষোভের অংশ হিসেবে চট্টগ্রামেও বিক্ষোভ মিছিল করে ইনকিলাব মঞ্চ। আন্দরকিল্লা শাহী জামে মসজিদে জুমার নামাজ শেষে ওই মিছিল বের করা হয়।

এদিনই রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে অবস্থান কর্মসূচি শুরু করেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। শীতের মধ্যে কাঁথা ও কম্বল শরীরে জড়িয়ে সারা রাত শাহবাগে অবস্থান নিয়ে তাদের বিক্ষোভ চলে। শনিবারও তারা সেই কর্মসূচি অব্যাহত রেখেছেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com