বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী এসআরবি বিল পাস, র‍্যাব বিলুপ্ত বিএনপি আসার পর আইনশৃঙ্খলার ‘দৃশ্যমান অগ্রগতি’ হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী কিশোরগঞ্জে ৪০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার বরগুনায় নদীর তীরে ভেসে এল ৩২ ফুট লম্বা তিমির মৃতদেহ কোচিং বন্ধ, স্কুলে মোবাইল নিষিদ্ধ; কিশোরগঞ্জে প্রশাসনের কঠোর পদক্ষেপ জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন শুরু, সভাপতিত্ব করছেন খলিলুর রহমান সরকারও আশির দশকে ফিরে যেতে চাইছে: নাহিদ ইসলাম আসিফের বিরুদ্ধে অভিযোগ ‘আমলযোগ্য’, তাই অনুসন্ধান: দুদক সচিব হোসেনপুরে পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নে সমবায় বিভাগের বৃক্ষরোপণ কর্মসূচি

৬ শিক্ষানবিশ এএসপিকে চাকরি থেকে অপসারণ

ডেস্ক নিউজ
  • আপডেট সময় রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫
  • ৭৭ বার পড়া হয়েছে
৬ শিক্ষানবিশ এএসপিকে চাকরি থেকে অপসারণ
ফাইল ছবি

বিসিএস ৪১তম ব্যাচে নিয়োগ পাওয়া ছয় শিক্ষানবিশ এএসপিকে চাকরি থেকে অপসারণ করেছে সরকার। রোববার (২৮ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়।

অপসারণের মুখে পড়া ছয় এএসপি হলেন— দেলোয়ার হোসেন, মাহমুদুল হক, ইসহাক হোসেন, মশিউর রহমান, রাকিব আনোয়ার ও সাঈদ করিম মুগ্ধ।

প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ সিভিল সার্ভিস নিয়োগ বিধিমালা মোতাবেক তাদেরকে সরকারি চাকরি থেকে অপসারণ করা হয়েছে।

সিভিল সার্ভিস বিধিমালার ৬ এর ২(এ) বিধিতে বলা হয়েছে, শিক্ষানবিশ মেয়াদ চলাকালে কেউ অযোগ্য বিবেচিত হলে কমিশনের সঙ্গে পরামর্শ ছাড়াই সরকার সরাসরি নিয়োগ অবসান করাতে পারবে।

বিগত আওয়ামী লীগ সরকারের আমলে ২০২৩ সালের ৩ অগাস্ট ৪১তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশিত হয়।

প্রিলিমিনারি, লিখিত ও মৌখিক পরীক্ষা শেষে ২ হাজার ৫২০ জনকে নিয়োগের সুপারিশ করে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com