শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

এনসিপিতে আসিফ মাহমুদ, অংশ নেবেন না নির্বাচনে

ডেস্ক নিউজ
  • আপডেট সময় সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
  • ১০৭ বার পড়া হয়েছে
এনসিপিতে আসিফ মাহমুদ, অংশ নেবেন না নির্বাচনে

সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিয়েছেন। দলটির মুখপাত্রের দায়িত্ব পালন করবেন তিনি।

সোমবার (২৯ ডিসেম্বর) সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।

তিনি বলেন, আসিফ মাহমুদ জুলাই আন্দোলনে অন্যতম কাণ্ডারি। আনুষ্ঠানিকভাবে তিনি এনসিপিতে যোগ দিলেন। আমরা আশা করব, আমাদের উদ্দেশ্য বাস্তবায়নে তিনি সহায়ক হবেন।

আসিফ মাহমুদ এনসিপির মুখপাত্রের দায়িত্ব পালন করবেন বলেও জানান নাহিদ ইসলাম। তবে আপাতত নির্বাচনে অংশগ্রহণ করবেন না আসিফ মাহমুদ।

তিনি এনসিপির নির্বাচন কমিটির প্রধানের দায়িত্ব পালন করবেন।

এর আগে ঢাকা-১০ থেকে নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন তিনি।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com