বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কনসার্টে শেখ হাসিনার নামে স্লোগান, আয়োজক গ্রেপ্তার ডেঙ্গুতে এ বছর একদিনে সর্বোচ্চ মৃত্যু ও হাসপাতালে ভর্তির রেকর্ড হোসেনপুরে “মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা” প্রতিপাদ্যে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হোসেনপুরে ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ এর পুরস্কার বিতরণ অনুষ্ঠিত  অভিনেত্রী বাঁধনের ওপর হামলার ঘটনায় ইতালিতে দূতাবাস কাজ করছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশে চালু ১৯ কোটি ১০ লাখ সিম, জানালেন তথ্যপ্রযুক্তি মন্ত্রী ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু নিউ মেক্সিকোর নাম বদলে ‘নিউ আমেরিকা’ চান ট্রাম্প, নাকচ গভর্নরের অটোরিকশা চার্জে বছরে রাজস্ব ক্ষতি ৪ হাজার কোটি: স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকা কেন্দ্রীয় কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পাকুন্দিয়ার মিলনের মৃত্যু

ঢাকা-১৭ আসনে তারেক রহমানের মনোনয়ন বৈধ ঘোষণা

ডেস্ক নিউজ
  • আপডেট সময় শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬
  • ৮১ বার পড়া হয়েছে
ঢাকা-১৭ আসনে তারেক রহমানের মনোনয়ন বৈধ ঘোষণা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ আসনেও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এ ঘোষণা দেন ঢাকার ১৩টি আসনের রিটার্নিং কর্মকর্তা শরফ উদ্দিন আহমদ চৌধুরী।

এ সময় তিনি জানান, ঢাকা-১৭ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী এস এম খালিদুজ্জামানের মনোনয়নপত্রও যাচাই-বাছাই শেষে বৈধ ঘোষণা করা হয়েছে। রিটার্নিং কর্মকর্তা বলেন, ‘নির্বাচন কমিশনের নির্ধারিত বিধি অনুসরণ করে আপত্তি, অভিযোগ ও দাখিলকৃত কাগজপত্র পর্যালোচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

মনোনয়ন বৈধ ঘোষণার সময় তারেক রহমানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। প্রার্থিতা বৈধ হওয়ায় তারা সন্তোষ প্রকাশ করেন। তবে তাৎক্ষণিকভাবে অন্য কোনো প্রার্থী বা তাদের প্রতিনিধিদের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

রিটার্নিং কর্মকর্তা আরও জানান, ঢাকা-১৭ আসনে মোট ১৭টি মনোনয়নপত্র জমা পড়েছিল। যাচাই-বাছাই শেষে বৈধ প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে তারেক রহমানের পক্ষে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালামসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। অন্যদিকে জামায়াতে ইসলামীর প্রার্থী এস এম খালিদুজ্জামান নিজেই সমর্থকদের নিয়ে উপস্থিত ছিলেন।

এছড়া বগুড়া-৬ (সদর) আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা। শনিবার (৩ জানুয়ারি) সকাল ১০টা ২৫ মিনিটে তার মনোনয়নপত্রটি যাচাই-বাছাই শেষে বৈধ ঘোষণা করা হয়।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com