মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৬ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
দেশে চালু ১৯ কোটি ১০ লাখ সিম, জানালেন তথ্যপ্রযুক্তি মন্ত্রী ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু নিউ মেক্সিকোর নাম বদলে ‘নিউ আমেরিকা’ চান ট্রাম্প, নাকচ গভর্নরের অটোরিকশা চার্জে বছরে রাজস্ব ক্ষতি ৪ হাজার কোটি: স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকা কেন্দ্রীয় কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পাকুন্দিয়ার মিলনের মৃত্যু তাড়াইলের ১২ স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা এমপিওভুক্তির অপেক্ষায় তাড়াইল হাজী গোলাম হোসেন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতার মৃত্যুবার্ষিকী পালিত  টানা তিন হার বাংলাদেশের, এবার বড় লজ্জা দিল ভারত হানাহানি এড়িয়ে আলোচনার মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির ‘মৃত্যুর আগে ছেলেকে একবার দেখে যেতে চাই’

কিশোরগঞ্জে ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা, দর্শনার্থীদের ভিড়

মুঞ্জুরুলহক মুঞ্জু
  • আপডেট সময় মঙ্গলবার, ৬ জানুয়ারী, ২০২৬
  • ১১৭ বার পড়া হয়েছে
কিশোরগঞ্জে ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা, দর্শনার্থীদের ভিড়

কিশোরগঞ্জে ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা দেখতে হাজারো মানুষের ঢল নেমেছে। গ্রামবাংলার এই জনপ্রিয় ঐতিহ্যবাহী খেলাটি উপভোগ করতে দূর-দূরান্ত থেকে দর্শনার্থীরা ছুটে আসেন।

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার গ্রামবাংলার ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতা দেখতে মাঠজুড়ে ছিল উপচে পড়া ভিড়।

সোমবার (৫ জানুয়ারি) বিকেলে উপজেলার চানপুর ইউনিয়নের দুর্গাপুর এলাকার পতিত ফসলি জমিতে স্থানীয়দের উদ্যোগে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়।

প্রতিযোগিতায় দেশের বিভিন্ন স্থান থেকে আসা মোট ১৪টি ঘোড়া অংশ নেয়। ঘোড়াগুলো তিনটি বিভাগে বিভক্ত হয়ে দৌড়ে অংশগ্রহণ করে।

প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেন কটিয়াদী উপজেলার বনগ্রামের রবিন মিয়া। দ্বিতীয় স্থান অধিকার করেন গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার কাসেম এবং তৃতীয় স্থান অধিকার করেন কটিয়াদী উপজেলার মানিকখালীর সোহাগ।

প্রতিটি বিভাগের প্রথম স্থান অধিকারীকে একটি করে রেফ্রিজারেটর, দ্বিতীয় স্থান অধিকারীকে একটি খাসি এবং তৃতীয় স্থান অধিকারীকে একটি এলইডি টিভি পুরস্কার হিসেবে প্রদান করা হয়।

ঘোড়দৌড় দেখতে পাকুন্দিয়া থেকে আসা দর্শনার্থী জহির উদ্দিন বলেন,
“আমরা যখন তরুণ ছিলাম, তখন প্রতিবছর এমন ঘোড়দৌড় হতো। এখন আর আগের মতো হয় না। অনেকদিন পর নাতিকে নিয়ে ঘোড়দৌড় দেখতে এসে খুব ভালো লাগছে।”

বিজ্ঞানমণিহাসি নামের এক তরুণ বলেন,
“প্রতিবছর এ ধরনের আয়োজন হলে আমাদের মতো তরুণরা মাদক থেকে দূরে থাকবে। আমাদের দাবি, নিয়মিত এ ধরনের আয়োজন করা হোক।”

রোকসানা নামের এক নারী দর্শনার্থী বলেন,
“এই এলাকায় প্রতি বছরই ঘোড়দৌড়ের আয়োজন করা হয়। ছেলে নিয়ে দেখতে এসেছি, খুব ভালো লেগেছে। অনেক নারী তাদের সন্তানদের সঙ্গেও এখানে এসেছেন।”

এই আয়োজন গ্রামবাংলার হারিয়ে যেতে বসা ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার পাশাপাশি সামাজিক বন্ধনকে আরও দৃঢ় করেছে বলে মনে করছেন আয়োজক ও দর্শনার্থীরা।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com