বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১১ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কনসার্টে শেখ হাসিনার নামে স্লোগান, আয়োজক গ্রেপ্তার ডেঙ্গুতে এ বছর একদিনে সর্বোচ্চ মৃত্যু ও হাসপাতালে ভর্তির রেকর্ড হোসেনপুরে “মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা” প্রতিপাদ্যে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হোসেনপুরে ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ এর পুরস্কার বিতরণ অনুষ্ঠিত  অভিনেত্রী বাঁধনের ওপর হামলার ঘটনায় ইতালিতে দূতাবাস কাজ করছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশে চালু ১৯ কোটি ১০ লাখ সিম, জানালেন তথ্যপ্রযুক্তি মন্ত্রী ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু নিউ মেক্সিকোর নাম বদলে ‘নিউ আমেরিকা’ চান ট্রাম্প, নাকচ গভর্নরের অটোরিকশা চার্জে বছরে রাজস্ব ক্ষতি ৪ হাজার কোটি: স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকা কেন্দ্রীয় কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পাকুন্দিয়ার মিলনের মৃত্যু

রংপুরে ‘স্পিরিট পানে’ ৩ জনের মৃত্যু

ডেস্ক নিউজ
  • আপডেট সময় সোমবার, ১২ জানুয়ারী, ২০২৬
  • ৮১ বার পড়া হয়েছে
রংপুরে ‘স্পিরিট পানে’ ৩ জনের মৃত্যু

রংপুর সদর ও বদরগঞ্জ উপজেলায় ‘রেকটিফাইড স্পিরিট’ পান করে তিনজনের মৃত্যুর ঘটনা ঘটেছে। রোববার (১২ জানুয়ারি) রাতে বদরগঞ্জ উপজেলার কিশমত বসন্তপুর নয়াপাড়া গ্রামে দুইজন এবং সদর উপজেলার চন্দনপাট ইউনিয়নে একজন মারা যান বলে জানান সংশ্লিষ্ট থানা পুলিশ।

নিহতরা হলেন- উপজেলার গোপালপুর ইউনিয়নের পূর্ব শিবপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে সোহেল (৩০) এবং ওই ইউনিয়নের বসন্তপুর গ্রামের আমিরুল ইসলামের ছেলে আলমগীর (৪০) হোসেন।

অপরজন সদর উপজেলার চন্দনপাট ইউনিয়নের শ্যামপুর শাপাড়ন এলাকার সাইদার রহমানের ছেলে দ্বীনদার রহমান (৪১)।

বদরগঞ্জ থানার ওসি হাসান জাহিদ সরকার বলেন, রোববার বিকালে নয়াপাড়া গ্রামের আনারুল ইসলামের ছেলে জয়নুল আবেদিনের কাছ থেকে সোহেল ও আলমগীর রেকটিফাইড স্পিরিট কিনে পান করেন। রাতে বাড়িতে তাদের মৃত্যু হয়। তবে সোমবার সকালে বিষয়টি জানাজানি হয়।

গোপালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামসুল আলম বলেন, ওই এলাকায় দীর্ঘদিন ধরে রেকটিফাইড স্পিরিট বিক্রি হচ্ছে। বিষয়টি পুলিশসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছিল। মাদকের কারবার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর পদক্ষেপ নেওয়া উচিত।

ওসি হাসান জাহিদ সরকার বলেন, এ ঘটনায় জয়নুল আবেদিনকে আটক করা হয়েছে। তিনি মাদকের কারবার করতের বলে সত্যতা পাওয়া গেছে।

রংপুর সদর কোতোয়ালি থানার ওসি আব্দুল গফুর বলেন, সদরের চন্দনপাট ইউনিয়নের শ্যামপুর শাপাড়ন এলাকার রহমান বাড়িতে বসে রেকটিফাইড স্পিরিট পান করেন। পরে রাতে বাড়িতে মারা যান তিনি।

খবর পেয়ে সকালে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় বলে জানান তিনি।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com