রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী ব্রড শৃঙ্গে তুষারধসে ১০ পর্বতারোহীর মৃত্যু ২৯ অক্টোবর প্রাথমিকে যোগ দেবেন ১৪ হাজার ৩৮৪ জন শিক্ষক কিশোরগঞ্জে বিশুদ্ধ হজ ও ওমরাহ পালন বিষয়ে প্রশিক্ষণ সেমিনার বগুড়ায় ট্রাক ও পিকআপ মুখোমুখি সংঘর্ষ, চালকসহ নিহত ৪ ৬ বছরে ঢাকায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ১৩৮৪ জনের আশুলিয়ায় ‘শক্তিশালী বোমা’ উদ্ধার বাংলাদেশসহ ১৪ দেশকে নিয়ে সৌদির নতুন সমুদ্রকেন্দ্রিক সামরিক জোট ঘোষণা ‘অগাস্টেই বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর লক্ষ্য’ বাংলাদেশিদের ভিসা কার্যক্রম স্বাভাবিক করার তাগিদ ভারতের সংসদীয় কমিটির

বিশ্বকাপ থেকে বাদ বাংলাদেশ, আনুষ্ঠানিক ঘোষণা আইসিসির

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় শনিবার, ২৪ জানুয়ারী, ২০২৬
  • ১০১ বার পড়া হয়েছে
বিশ্বকাপ থেকে বাদ বাংলাদেশ, আনুষ্ঠানিক ঘোষণা আইসিসির

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) জানিয়েছে, ২০২৬ টি–টুয়েন্টি বিশ্বকাপে খেলছে না বাংলাদেশ। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সূচি অনুযায়ী খেলতে অস্বীকৃতি জানানোয় তাদের পরিবর্তে স্কটল্যান্ডকে নেওয়ার কথা জানিয়েছে নিয়ন্ত্রক সংস্থাটি।

শনিবার (২৪ জানুয়ারি) বাংলাদেশের স্থানীয় সময় সন্ধ্যায় এক সংবাদবিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে আইসিসি।

আইসিসি বলেছে, ভারতের মাটিতে বাংলাদেশ জাতীয় দলের জন্য কোনো বিশ্বাসযোগ্য বা যাচাইযোগ্য নিরাপত্তা হুমকি নেই বলে শ্রীলঙ্কায় ম্যাচ সরানোর অনুরোধ প্রত্যাখ্যান করা হয়েছে। ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে টি–টুয়েন্টি বিশ্বকাপের দশম আসর শুরু হবে আগামী ৭ ফেব্রুয়ারি।

আইসিসির বিবৃতিতে বলা হয়, টুর্নামেন্ট এত কাছে চলে আসায় বিসিবির অনুরোধ পূরণ করা বাস্তবসম্মত নয়—এই কঠিন সিদ্ধান্ত তারা নিতে বাধ্য হয়েছে।

বিসিবির পক্ষ থেকে ভারতে বাংলাদেশের খেলোয়াড়, কর্মকর্তা ও সমর্থকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে, সেটি নিয়ে তিন সপ্তাহেরও বেশি সময় ধরে আইসিসি ‘স্বচ্ছ ও গঠনমূলক একাধিক দফা আলোচনার মাধ্যমে বিসিবির সঙ্গে সম্পৃক্ত ছিল’ বলে উল্লেখ করা হয়।

অভ্যন্তরীণ ও বহিরাগত বিশেষজ্ঞদের মাধ্যমে স্বাধীন নিরাপত্তা মূল্যায়ন করা হয়েছে উল্লেখ করে আইসিসি লিখেছে, মূল্যায়নে উপসংহারে পৌঁছানো হয়েছে যে, ভারতে বাংলাদেশ জাতীয় দল, কর্মকর্তা কিংবা সমর্থকদের জন্য কোনো বিশ্বাসযোগ্য বা যাচাইযোগ্য নিরাপত্তা হুমকি নেই। এই সব তথ্যের আলোকে এবং বৃহত্তর প্রভাব বিবেচনা করে আইসিসি সিদ্ধান্তে আসে যে, প্রকাশিত ইভেন্ট সূচি সংশোধন করা উপযুক্ত হবে না।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com