রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
টানা তিন হার বাংলাদেশের, এবার বড় লজ্জা দিল ভারত হানাহানি এড়িয়ে আলোচনার মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির ‘মৃত্যুর আগে ছেলেকে একবার দেখে যেতে চাই’ ১ ঘণ্টা ৪০ মিনিটের ব্যবধানে ঢামেকে তিন কারাবন্দীর মৃত্যু এক্সপ্রেসওয়েতে লাশ: বাসের সুপারভাইজার ও সহকারীর স্বীকারোক্তি, চালক রিমান্ডে দেশে মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার টাকা কটিয়াদীতে মাথার টুপির ভেতর থেকে ইয়াবা উদ্ধার, মুদি দোকানি গ্রেপ্তার সংকট পুঁজি করে অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী সৌদি আরব থেকে দেশে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু কিশোরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের ২৯ নেতাকর্মীকে গ্রেপ্তার

তাড়াইলে জামায়াত প্রার্থীর ব্যানার ভাঙচুরের অভিযোগ

রুহুল আমিন, তাড়াইল, কিশোরগঞ্জ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৭৪ বার পড়া হয়েছে
তাড়াইলে জামায়াত প্রার্থীর ব্যানার ভাঙচুরের অভিযোগ
কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনে জামায়াতে ইসলামী ও ১১ দল মনোনীত প্রার্থী প্রফেসর ডাঃ কর্নেল জেহাদ খান-এর নির্বাচনী ব্যানার ভাঙচুর ও ছিঁড়ে নেওয়ার অভিযোগ উঠেছে বিএনপির কয়েকজন নেতা-কর্মীর বিরুদ্ধে। এ ঘটনায় তিনি তাড়াইল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তানজিলা আখতার  বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে উল্লেখ করা হয়, গত ০২ ফেব্রুয়ারি সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে তাড়াইল উপজেলার ২নং রাউতি ইউনিয়নের পুরুড়া পুরাতন বাজার এলাকায় টাঙানো তার নির্বাচনী ব্যানার একটি মিছিল নিয়ে এসে ভাঙচুর করা হয় এবং ব্যানার ছিঁড়ে নিয়ে যাওয়া হয়।
স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীদের তথ্যমতে উক্ত ঘটনার নেতৃত্ব দেন মাহবুব আলম (সাধারণ সম্পাদক, ২নং রাউতি ইউনিয়ন বিএনপি), দুলাল (ভারপ্রাপ্ত সভাপতি, ২নং রাউতি ইউনিয়ন বিএনপি) এবং খসরু ভূইয়া (তাড়াইল উপজেলা বিএনপি)।
.
লিখিত অভিযোগে প্রফেসর ডাঃ কর্নেল জেহাদ খান বলেন, এ ধরনের হামলা ও ভাঙচুর প্রকাশ্যভাবে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করছে, যা শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ বিনষ্টের পাশাপাশি সাধারণ ভোটারদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করছে। তিনি দ্রুত ঘটনার তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ, ভবিষ্যতে শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ নিশ্চিত করতে প্রয়োজনীয় প্রশাসনিক ও নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ এবং সকল প্রার্থীর জন্য সমান সুযোগ ও নির্বিঘ্ন প্রচারণা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদানের দাবি জানান।
.
অভিযোগের অনুলিপি রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক এবং জেলা নির্বাচনী কর্মকর্তার কাছেও পাঠানো হয়েছে বলে জানা গেছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com