রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
টানা তিন হার বাংলাদেশের, এবার বড় লজ্জা দিল ভারত হানাহানি এড়িয়ে আলোচনার মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির ‘মৃত্যুর আগে ছেলেকে একবার দেখে যেতে চাই’ ১ ঘণ্টা ৪০ মিনিটের ব্যবধানে ঢামেকে তিন কারাবন্দীর মৃত্যু এক্সপ্রেসওয়েতে লাশ: বাসের সুপারভাইজার ও সহকারীর স্বীকারোক্তি, চালক রিমান্ডে দেশে মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার টাকা কটিয়াদীতে মাথার টুপির ভেতর থেকে ইয়াবা উদ্ধার, মুদি দোকানি গ্রেপ্তার সংকট পুঁজি করে অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী সৌদি আরব থেকে দেশে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু কিশোরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের ২৯ নেতাকর্মীকে গ্রেপ্তার

শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ার আহ্বান: তাড়াইলে নাগরিক সংলাপ অনুষ্ঠিত

রুহুল আমিন
  • আপডেট সময় রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২১০ বার পড়া হয়েছে

“সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় নাগরিক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে সম্ভাব্য অস্থিরতা প্রতিরোধ এবং সামাজিক সম্প্রীতি বজায় রাখতে নাগরিকদের করণীয় নির্ধারণে এ সংলাপের আয়োজন করা হয়।

রবিবার (৮ ফেব্রুয়ারি) সকাল ১১টায় উপজেলা বিআরডিবি হলরুমে আয়োজিত সংলাপে স্থানীয় জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী, শিক্ষক, সুশীল সমাজের প্রতিনিধি, কাজী, পুরোহিতসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সংলাপে বক্তারা বলেন, নির্বাচনকালীন সময়ে সহিংসতা ও গুজব প্রতিরোধে নাগরিকদের সচেতন ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে সকলকে আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে এবং সামাজিক সম্প্রীতি রক্ষায় সম্মিলিত উদ্যোগ গ্রহণ করতে হবে।

তারা আরও বলেন, মতের ভিন্নতা থাকলেও তা যেন কখনোই সহিংসতায় রূপ না নেয়—এ বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে। শান্তি, সহনশীলতা ও পারস্পরিক সম্মানের চর্চার মাধ্যমে একটি স্থিতিশীল ও গণতান্ত্রিক সমাজ গড়ে তোলার আহ্বান জানান বক্তারা।

নাগরিক সংলাপে বক্তব্য রাখেন দ্য হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের ময়মনসিংহ বিভাগীয় সমন্বয়কারী নাজমুল হোসাইন। এছাড়া বক্তব্য দেন তাড়াইল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও দ্য হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের পিএফজি এম্বাসেডর সারোয়ার আলম এবং তাড়াইল উপজেলার পিএফজি সমন্বয়কারী রবীন্দ্র সরকার।

পিপলস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি), তাড়াইল-এর আয়োজনে অনুষ্ঠিত এ নাগরিক সংলাপটি মাল্টি-স্টেকহোল্ডার ইনিশিয়েটিভ ফর পিস অ্যান্ড স্ট্যাবিলিটি (MIPS) প্রকল্পের আওতায় বাস্তবায়িত হয়। এতে সহযোগিতা করে ইউকে ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট ও দ্য হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশসহ সংশ্লিষ্ট সংস্থাসমূহ।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com