শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

লাঠিতে ভর করে কেন্দ্রে ৯৫ বছরের সত্তার গাজী

ডেস্ক নিউজ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৭৮ বার পড়া হয়েছে
লাঠিতে ভর করে কেন্দ্রে ৯৫ বছরের সত্তার গাজী

বয়সের ভার উপেক্ষা করে সকালে ভোটকেন্দ্রে হাজির হন ঝালকাঠির নলছিটির ৯৫ বছর বয়সী আবদুল সত্তার গাজী। লাঠিতে ভর করে আসতে কষ্ট হলেও ভোট দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন তিনি।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টায় পরিবারের সদস্যদের সহায়তায় উপজেলার মালিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্রে উপস্থিত হন তিনি।

ভোট দিয়ে বের হয়ে তিনি বলেন, দীর্ঘদিন পরে এরকম নির্বাচন হয়েছে সেটাতে আমি অনেক খুশি। খুব সহজে আমি নিজের ভোটটা দিয়েছি।

কেন্দ্রে থাকা স্থানীয় ভোটাররা জানান, লাঠিতে ভর করে তার মতো প্রবীণ মানুষ ভোট দিতে আসায় কেন্দ্র উৎসাহপূর্ণ পরিবেশ তৈরি হয়েছে। অনেক তরুণ ভোটারও তার এই দায়িত্ববোধকে সাধুবাদ জানিয়েছেন।

প্রিজাইডিং কর্মকর্তা মিজানুর রহমান বলেন, সত্তার গাজীর মতো প্রবীণ ভোটারের উপস্থিতি প্রশংসনীয়। তার মতো প্রবীণ ও শারীরিকভাবে অসুস্থ ভোটারদের ভোটদানে কেন্দ্রে বিশেষ সহায়তা দেওয়া হচ্ছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com