বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
বরগুনায় নদীর তীরে ভেসে এল ৩২ ফুট লম্বা তিমির মৃতদেহ কোচিং বন্ধ, স্কুলে মোবাইল নিষিদ্ধ; কিশোরগঞ্জে প্রশাসনের কঠোর পদক্ষেপ জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন শুরু, সভাপতিত্ব করছেন খলিলুর রহমান সরকারও আশির দশকে ফিরে যেতে চাইছে: নাহিদ ইসলাম আসিফের বিরুদ্ধে অভিযোগ ‘আমলযোগ্য’, তাই অনুসন্ধান: দুদক সচিব হোসেনপুরে পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নে সমবায় বিভাগের বৃক্ষরোপণ কর্মসূচি নওগাঁর পত্নীতলায় বাণিজ্য মেলায় লটারির ড্র না হওয়ায় ভাংচুর-লুটপাট কওমি মাদরাসায় মানসম্মত পাঠদান, তাড়াইলে শিক্ষকদের নিয়ে কর্মশালা কনসার্টে শেখ হাসিনার নামে স্লোগান, আয়োজক গ্রেপ্তার ডেঙ্গুতে এ বছর একদিনে সর্বোচ্চ মৃত্যু ও হাসপাতালে ভর্তির রেকর্ড

তাড়াইলে আগুনে পুড়ল বিএনপি ওয়ার্ড সভাপতির মুদির দোকান, ক্ষতি প্রায় ৭ লাখ টাকা

ডেস্ক নিউজ
  • আপডেট সময় বুধবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৮১ বার পড়া হয়েছে
তাড়াইলে আগুনে পুড়ল বিএনপি ওয়ার্ড সভাপতির মুদির দোকান, ক্ষতি প্রায় ৭ লাখ টাকা

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার তালজাঙ্গা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি হাবিবুর রহমান হাবিলের মুদির দোকান ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে গেছে। এতে প্রায় ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার আকুবপুর গ্রামের দক্ষিণ পাড়ায় কুয়েতি মসজিদ সংলগ্ন ১০ হাত বাই ২৪ হাত আয়তনের একটি হাফ বিল্ডিং টিনসেড দোকানে মুদি ও মনোহারি সামগ্রী বিক্রি করা হতো। দোকানে আনুমানিক ২ থেকে আড়াই লাখ টাকার মালামাল ছিল। এছাড়া ঘর নির্মাণে ব্যয় হয়েছিল প্রায় ৩ থেকে ৪ লাখ টাকা।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) ভোর ৫টা ১০ মিনিটের দিকে কুয়েতি মসজিদের ইমাম আগুন দেখতে পেয়ে মসজিদের মাইকে ঘোষণা দেন। পরে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন।

খবর পেয়ে তাড়াইল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি ইউনিট সকাল ৬টার দিকে ঘটনাস্থলে পৌঁছে প্রায় ৪৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে দোকানঘর ও ভেতরের মালামাল সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়।

তাড়াইল ফায়ার সার্ভিসের ইনচার্জ আতিকুর রহমান জানান, আগুন লাগার সুনির্দিষ্ট কারণ এখনও জানা যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

ক্ষতিগ্রস্ত হাবিবুর রহমান হাবিল বলেন, “রাতে দোকানে কেউ অবস্থান করত না। কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা বুঝতে পারছি না। এটি নাশকতামূলক হতে পারে বলে সন্দেহ করছি।”

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দ্রুত তদ

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com