বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সাবেক রেলমন্ত্রী মুজিবুলের ২৮৪ শতক জমি জব্দ, ৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ ট্রাফিক আইন লঙ্ঘন, বিমানমন্ত্রীর গাড়ির বিরুদ্ধে দুই মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে আইএসডিবির সঙ্গে ১ বিলিয়ন ডলারের চুক্তি অত্যন্ত শক্তিশালী এল নিনোর বিষয়ে সতর্ক করল জাতিসংঘ ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে আইএসডিবির সঙ্গে ১ বিলিয়ন ডলারের চুক্তি ডেঙ্গুতে আরও ৪ মৃত্যু, এক দিনে হাসপাতালে ১২৫২ রোগী তাড়াইলে ৪ লাখ ৬৫ হাজার টাকার অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ, জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস কিশোরগঞ্জে বিশেষ অভিযানে ২২ জন গ্রেফতার সাবেক ২ সেনাসদস্যকে ধরতে ইন্টারপোলের রেড নোটিস খেলাপি ঋণ ৬ লাখ কোটি টাকা ছাড়াল

মালদ্বীপে গুদামঘর থেকে পাকুন্দিয়ার যুবকের মরদেহ উদ্ধার

মুঞ্জুরুলহক মুঞ্জু
  • আপডেট সময় বুধবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৫৫ বার পড়া হয়েছে
মালদ্বীপে গুদামঘর থেকে পাকুন্দিয়ার যুবকের মরদেহ উদ্ধার

মালদ্বীপের রাজধানী মালের একটি ভারতীয় খাবারের হোটেলের গুদামঘর থেকে এবি রাজ্জাক (৩২) নামে এক প্রবাসী বাংলাদেশির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে দেশটির পুলিশ।

পারিবারিক সূত্রে জানা গেছে, প্রায় ছয় মাস আগে জীবিকার তাগিদে মালদ্বীপে যান রাজ্জাক। তিনি রাজধানী মালের একটি ভারতীয় খাবারের হোটেলে বাবুর্চি হিসেবে কর্মরত ছিলেন। সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাতেও তিনি প্রতিদিনের মতো কর্মস্থলে যান। পরে সহকর্মীরা হোটেলের গুদামঘরে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর ইন্দিরা গান্ধি মেমোরিয়াল (আইজিএমএইচ) হাসপাতালে পাঠায়। মৃত্যুর সঠিক কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্তাধীন রয়েছে বলে জানা গেছে।

মৃত এবি রাজ্জাক কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলার পূর্ব নারান্দী গ্রামের মেরাজ মিয়ার ছেলে।

পরিবারের সদস্যরা মরদেহ দ্রুত দেশে ফেরত আনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেছেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com