শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
আশুলিয়ায় ‘শক্তিশালী বোমা’ উদ্ধার বাংলাদেশসহ ১৪ দেশকে নিয়ে সৌদির নতুন সমুদ্রকেন্দ্রিক সামরিক জোট ঘোষণা ‘অগাস্টেই বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর লক্ষ্য’ বাংলাদেশিদের ভিসা কার্যক্রম স্বাভাবিক করার তাগিদ ভারতের সংসদীয় কমিটির জ্যেষ্ঠ উপদেষ্টার পদত্যাগ, সংকটে ফিফা সভাপতি নওগাঁয় জমি দখলের অভিযোগ ভিত্তিহীন দাবি করে সংবাদ সম্মেলন, নিরপেক্ষ তদন্তের দাবি সুবিচারের দাবিতে সংবাদ সম্মেলন: হোসেনপুরে কিশোরীকে নির্যাতন, জোরপূর্বক বিয়ে ও প্রাণনাশের অভিযোগ ৫০ বছরে সর্বনিম্ন এডিপি বাস্তবায়ন কিশোরগঞ্জের কটিয়াদীতে সড়ক দুর্ঘটনায় যুবকের প্রাণহানি জুলাই নিয়ে ব্যবসা না করার আহ্বান জানিয়েছেন মির্জা ফখরুল

পাকিস্তানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় শুক্রবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৯৭ বার পড়া হয়েছে
পাকিস্তানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

নারী এশিয়া কাপ রাইজিং স্টার টুর্নামেন্টের সেমিফাইনালে পাকিস্তানকে হারিয়ে ফাইনালে উঠে গেছে বাংলাদেশ ‘এ’ দল।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) আগে ব্যাটিং করে ৮ উইকেটে ১১০ রান করে বাংলাদেশ। জবাবে খেলতে নেমে বাংলাদেশের বোলারদের দাপটে ৫৬ রানে অলআউট হয় পাকিস্তান। আর তাতেই ৫৪ রানের জয়ে ফাইনাল নিশ্চিত করে লাল-সবুজ জার্সিধারীরা।

আগামী ২২ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে ফাইনালে মুখোমুখি হবে বাংলাদেশ।

ব্যাংককে প্রথমে ব্যাটিংয়ে নেমে ৮ উইকেট হারিয়ে মাত্র ১১০ রানই তুলতে পারে বাংলাদেশ। এটাকেই দারুণভাবে ডিফেন্ড করেন ফাহিমা-ফারিহারা। প্রতিপক্ষকে অলআউট করে দেয় ৫৬ রানে। এবার শিরোপার লড়াই তাদের সামনে। প্রতিপক্ষ ভারত ‘এ’ দল, যারা আজ প্রথম সেমিফাইনালে ৫ উইকেটের ব্যবধানে হারিয়েছে শ্রীলঙ্কা ‘এ’ দলকে। ব্যাংককে রবিবার ফাইনালে লড়বে বাংলাদেশ এবং ভারত।

শিরোপা জিততে ব্যাটিং ব্যর্থতার পিছু ছাড়তে হবে জুনিয়র টাইগ্রেসদের। সেমিতে দল উদ্ধার হয়েছে অধিনায়ক ফাহিমা খাতুনের ব্যাটে। ৩২ বলে ৪ চারে অপরাজিত ৪০ রানের ইনিংসে তিনিই টেনেছেন বাংলাদেশকে। উইকেটের অপরপ্রান্তে ছিল যাওয়া-আসার মিছিল।

সেই মিছিলে থাকা লতা মণ্ডল, ফারজানা ইয়াসমিন, শরিফা খাতুন, সাদিয়া আক্তার এবং ফাহেমা জাহান, এদের কেউই ছুঁতে পারেননি দুই অঙ্কের রান। তিন টপ-অর্ডার ব্যাটার ইশ্মা তানজিম (১২), শামিমা সুলতানা (১৩) এবং শারমিন সুলতানা (১৫) ছোট ছোট অবদান রাখেন।

এরপর বোলিংয়ে রীতিমত মুগ্ধতা ছড়ান লাল-সবুজের মেয়েরা। পাকিস্তানকে মাথা তুলতেই দেননি তারা। প্রথম আঘাতটা হানেন ফারিহা তৃষ্ণা। ইনিংসের তৃতীয় ওভারে ইমান নাসিরকে (৪) বোল্ড করেন তিনি। পরের ওভারে হুরাইনা সাজ্জাদকে রানের খাতা খুলতে দেননি সানজিদা আক্তার মেঘলা। সপ্তম ওভারে উইকেট শিকারের উৎসবে যোগ দেন ফাহিমা, শাওয়াল জুলফিকারকে (১৪) বোল্ড করে।

নবম ওভারে মাত্র ২৯ রানে পাকিস্তানের চতুর্থ উইকেটের পতন ঘটে রান আউটে। ফাহিমা এবং শামিমার প্রচেষ্টায় রান আউট হন গুল রুখ (২)। সেই ওভারেই ওমাইমা সোহেলকে (৫) নিজের দ্বিতীয় শিকার বানান ফাহিমা। সানজিদার বলে গোল্ডেন ডাক মারেন ওয়াহিদা আক্তার। ফারজানা ইয়াসমিনের পকেটে যায় আনুসা নাসিরের (২) উইকেট।

নবম ব্যাটার হিসেবে রান আউট হন পাকিস্তান অধিনায়ক হাফসা খালিদ। তিনি ১২ রান করে থামেন। ১৭তম ওভারে সৈয়দা মাসুমা জাহরাকে (০) ফারিহার ক্যাচ বানিয়ে বাংলাদেশকে ফাইনালে উঠার আনন্দে মাতান সানজিদা আক্তার মেঘলা। ৩ উইকেট শিকার করে তিনিই ছিলেন বাংলাদেশের সেরা বোলার। অলরাউন্ড পারফরম্যান্সে ম্যাচসেরা হয়েছেন অধিনায়ক ফাহিমা খাতুন। ৩ ওভারে ২ উইকেট শিকারের বিনিময়ে মাত্র ৬ রান খরচ করেন তিনি।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com