বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
বরগুনায় নদীর তীরে ভেসে এল ৩২ ফুট লম্বা তিমির মৃতদেহ কোচিং বন্ধ, স্কুলে মোবাইল নিষিদ্ধ; কিশোরগঞ্জে প্রশাসনের কঠোর পদক্ষেপ জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন শুরু, সভাপতিত্ব করছেন খলিলুর রহমান সরকারও আশির দশকে ফিরে যেতে চাইছে: নাহিদ ইসলাম আসিফের বিরুদ্ধে অভিযোগ ‘আমলযোগ্য’, তাই অনুসন্ধান: দুদক সচিব হোসেনপুরে পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নে সমবায় বিভাগের বৃক্ষরোপণ কর্মসূচি নওগাঁর পত্নীতলায় বাণিজ্য মেলায় লটারির ড্র না হওয়ায় ভাংচুর-লুটপাট কওমি মাদরাসায় মানসম্মত পাঠদান, তাড়াইলে শিক্ষকদের নিয়ে কর্মশালা কনসার্টে শেখ হাসিনার নামে স্লোগান, আয়োজক গ্রেপ্তার ডেঙ্গুতে এ বছর একদিনে সর্বোচ্চ মৃত্যু ও হাসপাতালে ভর্তির রেকর্ড

সড়ক দুর্ঘটনায় আহত চট্টগ্রাম-১ এর এমপি নুরুল আমিন

ডেস্ক নিউজ
  • আপডেট সময় মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১০৪ বার পড়া হয়েছে
সড়ক দুর্ঘটনায় আহত চট্টগ্রাম-১ এর এমপি নুরুল আমিন

কুমিল্লা থেকে ফেরার পথে ফেনীতে সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন চট্টগ্রাম-১ (মীরসরাই) আসনের সংসদ সদস্য নুরুল আমিন।

মঙ্গলবার বেলা ৩টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মোহাম্মদ আলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে বারইয়ারহাট পৌরসভার একটি বেসরকারি হাসাপাতালে নিয়ে যায়।

সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে নুরুল আমিনকে চট্টগ্রাম নগরীর পাহাড়তলিতে বেসরকারি ইম্পেরিয়াল হসপিটালে নেওয়া হয়। সেখানে তার পরীক্ষা নিরীক্ষা চলছে।

বারইয়ারহাট পৌর বিএনপির সাবেক আহ্বায়ক দিদারুল আলম মিয়াজী গণমাধ্যমকে বলেন, “সকালে ব্যবসার কাজে কুমিল্লা গিয়েছিলেন এমপি সাহেব। ফেরার সময় মোহাম্মদ আলী এলাকায় একটি মোটর সাইকেল সামনে এসে পড়লে সেটাকে রক্ষা করতে গিয়ে উনার প্রাইভেট কারটি ডিভাইডারে ধাক্কা খায়।

“তাতে এমপি সাহেব মুখ, মাথা ও কোমরে আঘাত পান।”

বিএনপি নেতা মিয়াজী বলেন, “বারইয়ারহাটে প্রাথমিক চিকিৎসা শেষে উনাকে ইম্পেরিয়াল হাসপাতালে আনা হয়েছে। এখানে টেস্ট করার পর বলতে পারব উনার পরিস্থিতি কেমন।”

ইম্পেরিয়াল হাসাপাতালের ডিউটি অফিসার মোহাম্মদ রাহাত গণমাধ্যমকে বলেন, “উনাকে ডাক্তাররা দেখছেন। টেস্ট রিপোর্ট পাওয়া গেলে ডাক্তাররা জানাবেন উনার পরিস্থিতি কেমন।”

গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে চট্টগ্রাম-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন নুরুল আমিন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com