রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সংকট পুঁজি করে অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী সৌদি আরব থেকে দেশে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু কিশোরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের ২৯ নেতাকর্মীকে গ্রেপ্তার তাড়াইলে দারুল কুরআন মাদরাসার প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি হোসেনপুরে অবৈধভাবে মাটি কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা নেপালের বন্যা: জলবায়ু পরিবর্তনের সীমান্তহীন হুমকি ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ লাগানো লাশ উদ্ধার কাঁচাবাজারে কিছুটা স্বস্তি ফিরলেও চড়া ডিম-মুরগির দাম বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু

খাল খনন কর্মসূচি ঘিরে পাকুন্দিয়ায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ

ডেস্ক নিউজ
  • আপডেট সময় সোমবার, ২৩ মার্চ, ২০২৬
  • ১৩৬ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় স্বেচ্ছাশ্রমে খাল খনন কর্মসূচিকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।

সোমবার (২৩ মার্চ) সকাল ১১টার দিকে উপজেলার এগারসিন্দুর ইউনিয়নের দক্ষিণ খামা গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, গোলডুবা-খামা সংযোগ খাল খননের অংশ হিসেবে খন্দকার আল আশরাফ মামুনের উদ্যোগে সকাল ৮টায় কর্মসূচি শুরু হয়। কাজ চলাকালে সংসদ সদস্য অ্যাডভোকেট জালাল উদ্দিনের সমর্থকরা ঘটনাস্থলে এসে বাধা দিলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের কয়েকজন আহত হন।

খবর পেয়ে উপজেলা প্রশাসন ও পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

উদ্যোক্তা মামুনের দাবি, জনকল্যাণমূলক এই উদ্যোগে বাধা দিয়ে হামলা চালানো হয়েছে। তবে অপর পক্ষের অভিযোগ, এটি প্রকৃত খনন নয়; ব্যক্তিস্বার্থে নামমাত্র কাজ করা হচ্ছিল, তাই তারা আপত্তি জানান।

পাকুন্দিয়া থানার ওসি জানান, খাল পরিষ্কারকে কেন্দ্র করেই উত্তেজনার সৃষ্টি হয়েছিল এবং বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং আপাতত খনন কাজ চালিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com