শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৬:০১ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

চট্টলা এক্সপ্রেসে আগুন, পুড়েছে পাওয়ার কার ও এসি বগি

ডেস্ক নিউজ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬
  • ১০৩ বার পড়া হয়েছে
চট্টলা এক্সপ্রেসে আগুন, পুড়েছে পাওয়ার কার ও এসি বগি

চট্টগ্রাম থেকে ঢাকাগামী চট্টলা এক্সপ্রেস ট্রেনে আগুন লাগার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সকাল ৭টার দিকে সীতাকুণ্ডের ফৌজদারহাট এলাকায় ট্রেনটিতে আগুন লাগার ঘটনা ঘটে।

কুমিরা ফায়ার স্টেশনের সহকারী কর্মকর্তা এহসান আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকালে ট্রেনটি ঢাকা যাওয়ার পথে আগুন লেগে যায়। সকাল ৮টার দিকে আগুন নির্বাপণ করা হয়। আগুনে ট্রেনের পাওয়ার কার ও একটি শীতাতপ নিয়ন্ত্রিত বগি পুড়ে গেছে।

তিনি বলেন, “প্রাথমিকভাবে মনে হচ্ছে ট্রেনে পাওয়ার কার থেকে আগুন লেগে থাকতে পারে। তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।”

সকাল ৬টায় আন্তনগর ট্রেনটি চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার পর এ দুর্ঘটনা ঘটে বলে জানান ফায়ার সার্ভিস কর্মকর্তা এহসান আলী।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com