বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২২ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কনসার্টে শেখ হাসিনার নামে স্লোগান, আয়োজক গ্রেপ্তার ডেঙ্গুতে এ বছর একদিনে সর্বোচ্চ মৃত্যু ও হাসপাতালে ভর্তির রেকর্ড হোসেনপুরে “মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা” প্রতিপাদ্যে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হোসেনপুরে ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ এর পুরস্কার বিতরণ অনুষ্ঠিত  অভিনেত্রী বাঁধনের ওপর হামলার ঘটনায় ইতালিতে দূতাবাস কাজ করছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশে চালু ১৯ কোটি ১০ লাখ সিম, জানালেন তথ্যপ্রযুক্তি মন্ত্রী ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু নিউ মেক্সিকোর নাম বদলে ‘নিউ আমেরিকা’ চান ট্রাম্প, নাকচ গভর্নরের অটোরিকশা চার্জে বছরে রাজস্ব ক্ষতি ৪ হাজার কোটি: স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকা কেন্দ্রীয় কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পাকুন্দিয়ার মিলনের মৃত্যু

৩০০ মৃত্যুর খবর ‘সঠিক নয়’ দুয়েকটি দুর্ঘটনা ছাড়া ঈদযাত্রা ‘স্বস্তির হয়েছে’: সড়কমন্ত্রী

ডেস্ক নিউজ
  • আপডেট সময় রবিবার, ২৯ মার্চ, ২০২৬
  • ৬১ বার পড়া হয়েছে

সড়কে প্রাণহানি, বাড়তি ভাড়া ও যানজটের খবর শিরোনামে এলেও এবারের ঈদযাত্রাকে ‘স্বস্তিদায়ক’ বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।

তার ভাষ্য অনুযায়ী, ঈদযাত্রায় কয়েকটি ‘অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা’ ঘটেছে।

১৭ মার্চ থেকে ২৭ মার্চ পর্যন্ত দেশে ৩৭৩টি সড়ক দুর্ঘটনায় ২৯৮ জন নিহত হয়েছেন—এমন তথ্য দিয়েছে বাংলাদেশ রোড সেইফটি ফাউন্ডেশন। তবে মন্ত্রীর দাবি, এই সংখ্যা ‘সঠিক নয়’।

তিনি বলেন, আগের তুলনায় এবারের ঈদযাত্রায় মৃত্যুর হার কমেছে।

রোববার সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সভাকক্ষে সড়ক নিরাপত্তা জোরদার ও দুর্ঘটনা প্রতিরোধসহ সাতটি এজেন্ডা নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করেন মন্ত্রী।

বৈঠক শেষে সাংবাদিকদের তিনি বলেন, “ঈদের যাত্রা মোটামুটি স্বাভাবিক ছিল। কারণ দেড় কোটি মানুষ তিন দিনের মধ্যে ঢাকা ছাড়তে চেয়েছে। বড় ধরনের এক-দুটি অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটেছে, যা দুঃখজনক।

“আমাদের মতে, অতীতের যেকোনো সময়ের তুলনায় এবার দেড় কোটি মানুষ নিরাপদে ও স্বস্তিতে বাড়ি ফিরতে পেরেছে।”

প্রায় ৩০০ মৃত্যুর তথ্যকে ভুল উল্লেখ করে তিনি বলেন, “এবার সড়ক, নৌ ও রেলপথ মিলিয়ে মোট ১৭০ জন নিহত হয়েছেন। এর মধ্যে মহাসড়কে ৪৭ জন, নৌপথে ২৮ জন এবং রেলপথে ১৭ জন। বাকিরা স্থানীয় সড়ক বা অন্যান্য দুর্ঘটনায় মারা গেছেন।”

দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস পদ্মায় ডুবে যাওয়ার ঘটনায় সংশ্লিষ্ট পরিবহন প্রতিষ্ঠানের ব্যাখ্যা সন্তোষজনক না হলে তাদের সব বাসের রেজিস্ট্রেশন বা রুট পারমিট বাতিল করা হবে বলে জানান মন্ত্রী।

তিনি বলেন, “যদি কারণ দর্শানোর জবাব সন্তোষজনক না হয়, তাহলে শুধু ওই বাস নয়, পুরো কোম্পানির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”

দুর্ঘটনার জন্য নির্দিষ্ট কাউকে দায়ী না করলেও মন্ত্রী জানান, তদন্তের মাধ্যমে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

তিনি বলেন, “যাদের সম্পৃক্ততা পাওয়া গেছে, তাদের বিরুদ্ধে আইনানুগ ও বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। যেমন—রেলের দুই গার্ডকে বরখাস্ত ও গ্রেপ্তার করা হয়েছে। সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকেও চাকরি থেকে অপসারণ করা হয়েছে।”

মন্ত্রী জানান, আগামী ঈদে মহাসড়কের পাশে যত্রতত্র টিকিট কাউন্টার থাকবে না।

“কাউন্টারগুলো নির্দিষ্ট বাসস্ট্যান্ড বা গন্তব্যস্থলে রাখতে হবে। এটি ইতোমধ্যে নীতিগতভাবে সিদ্ধান্ত হয়েছে।”

এছাড়া, যাত্রীবাহী বাসগুলোকে ফেরিতে ওঠার আগে সব যাত্রী নামিয়ে নিতে হবে বলেও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

“ফেরিঘাটে ব্যারিয়ার বসানো হবে। বিআরটিএ ও পরিবহন মালিকরা নিশ্চিত করবে—যাত্রী নামিয়েই গাড়ি ফেরিতে উঠবে,” যোগ করেন তিনি।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com