বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কনসার্টে শেখ হাসিনার নামে স্লোগান, আয়োজক গ্রেপ্তার ডেঙ্গুতে এ বছর একদিনে সর্বোচ্চ মৃত্যু ও হাসপাতালে ভর্তির রেকর্ড হোসেনপুরে “মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা” প্রতিপাদ্যে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হোসেনপুরে ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ এর পুরস্কার বিতরণ অনুষ্ঠিত  অভিনেত্রী বাঁধনের ওপর হামলার ঘটনায় ইতালিতে দূতাবাস কাজ করছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশে চালু ১৯ কোটি ১০ লাখ সিম, জানালেন তথ্যপ্রযুক্তি মন্ত্রী ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু নিউ মেক্সিকোর নাম বদলে ‘নিউ আমেরিকা’ চান ট্রাম্প, নাকচ গভর্নরের অটোরিকশা চার্জে বছরে রাজস্ব ক্ষতি ৪ হাজার কোটি: স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকা কেন্দ্রীয় কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পাকুন্দিয়ার মিলনের মৃত্যু

বেতন কাঠামোর আওতায় এলেন ক্রীড়াবিদরা, পেলেন ক্রীড়া কার্ড ও ভাতা

ডেস্ক নিউজ
  • আপডেট সময় সোমবার, ৩০ মার্চ, ২০২৬
  • ৭৭ বার পড়া হয়েছে
বেতন কাঠামোর আওতায় এলেন ক্রীড়াবিদরা, পেলেন ক্রীড়া কার্ড ও ভাতা

বিভিন্ন ধরনের খেলাকে পেশা ও জীবিকার মাধ্যম হিসেবে গড়ে তুলতে শতাধিক ক্রীড়াবিদকে বেতন কাঠামোর আওতায় আনল সরকার।

প্রধানমন্ত্রী তারেক রহমান রোববার তেজগাঁওয়ে নিজের কার্যালয়ে ক্রীড়াকার্ড ও ভাতা প্রদান কার্যক্রম উদ্বোধন করেন।

বাসস লিখেছে, সরকারপ্রধান ল্যাপটপে বাটন চেপে এ কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা করেন; সঙ্গে সঙ্গে সোনালী ব্যাংকের মাধ্যমে প্রত্যেক ক্রীড়াবিদের মোবাইলে এক লাখ টাকা পৌঁছে যায়।

প্রধানমন্ত্রী ১২৯ খেলোয়াড়ের হাতে ক্রীড়া কার্ড তুলে দেওয়ার পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়ে সাফল্য অর্জনকারী ক্রীড়াবিদদের সম্মাননা প্রদান করেন।

এর মধ্য দিয়ে বিএনপির নির্বাচনি ইশতেহার অনুযায়ী বিভিন্ন শাখার খেলোয়াড়রা বেতন কাঠামোর আওতায় এলেন। তবে ক্রিকেট বোর্ড স্বনির্ভর হওয়ায় ক্রিকেটাররা এই তালিকার বাইরে থাকবেন।

আগামী এপ্রিল থেকে পর্যায়ক্রমে ৫০০ জন খেলোয়াড়কে বেতন কাঠামোর আওতায় আনা হবে বলে জানিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

তিনি বলেছেন, যেসব ক্রীড়াবিদ বেতনের আওতায় আসবেন, প্রতি চার মাস পরপর তাদের পারফরম্যান্স মূল্যায়ন করা হবে। পারফরম্যান্স বজায় রাখতে পারলে এই সুবিধা অব্যাহত রাখতে পারবেন। আর পারফরম্যান্সে ঘাটতি দেখা দিলে সংশ্লিষ্ট খেলোয়াড় তালিকা থেকে বাদ পড়বেন।

‘ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা’ এ স্লোগানে শুরুতে সাফ ফুটসালজয়ী নারী দল, কাবাডি, ভলিবলসহ ২০ ধরনের খেলার ক্রীড়াবিদরা এ কর্মসূচির আওতায় এসেছেন।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সঙ্গে মঞ্চে উপস্থিত ছিলেন এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ মন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান, ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, প্রধানমন্ত্রীর উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আবদুস সালাম, বিএনপির ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com