বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কনসার্টে শেখ হাসিনার নামে স্লোগান, আয়োজক গ্রেপ্তার ডেঙ্গুতে এ বছর একদিনে সর্বোচ্চ মৃত্যু ও হাসপাতালে ভর্তির রেকর্ড হোসেনপুরে “মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা” প্রতিপাদ্যে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হোসেনপুরে ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ এর পুরস্কার বিতরণ অনুষ্ঠিত  অভিনেত্রী বাঁধনের ওপর হামলার ঘটনায় ইতালিতে দূতাবাস কাজ করছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশে চালু ১৯ কোটি ১০ লাখ সিম, জানালেন তথ্যপ্রযুক্তি মন্ত্রী ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু নিউ মেক্সিকোর নাম বদলে ‘নিউ আমেরিকা’ চান ট্রাম্প, নাকচ গভর্নরের অটোরিকশা চার্জে বছরে রাজস্ব ক্ষতি ৪ হাজার কোটি: স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকা কেন্দ্রীয় কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পাকুন্দিয়ার মিলনের মৃত্যু

হামের উপসর্গ নিয়ে চট্টগ্রামে মৃত্যু বেড়ে ৩

ডেস্ক নিউজ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬
  • ৫৭ বার পড়া হয়েছে
হামের উপসর্গ নিয়ে চট্টগ্রামে মৃত্যু বেড়ে ৩

হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে আরও একটি শিশুর মৃত্যু হয়েছে। সোমবার চট্টগ্রামের বেসরকারি ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই শিশু মারা গেলেও বিষয়টি নিশ্চিত করা হয়েছে বৃহস্পতিবার (২ এপ্রিল)।

চট্টগ্রামের সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম বলেন, শিশুটি নোয়াখালীর বাসিন্দা। হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন ছিল। আজ আমরা বিষয়টি নিশ্চিত হয়েছি। শিশুটির নমুনা পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। এখনো ফলাফল হাতে পাইনি। এ নিয়ে তিনদিনে চট্টগ্রামে হামের উপসর্গ নিয়ে তিন শিশুরে মৃত্যুর তথ্য মিলল।

এদের মধ্যে দুজনই কক্সবাজার জেলার বাসিন্দা।

বুধবার রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পেডিয়াট্রিক ইনসেনটিভ কেয়ার ইউনিট-পিআইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় ৯ মাস বয়সী একটি শিশুর মৃত্যু হয়। শিশুটি কক্সবাজার জেলার কুতুবদিয়ার বাসিন্দা।

এর আগে মঙ্গলবার ওই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছয় মাস বয়সী আরেক শিশু মারা যায়। সেই শিশুটিও কক্সবাজার জেলার বাসিন্দা ছিল।

বৃহস্পতিবার বিকালে সিভিল সার্জন কার্যালয়ের সর্বশেষ তথ্য অনুসারে, এদিন নগরীতে ১৭ জন শিশু হামের উপসর্গ নিয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। এ নিয়ে চিকিৎসাধীন শিশুর সংখ্যা বেড়ে দাঁড়াল ৯৩।

এখন পর্যন্ত জেলায় ৮ শিশুর নমুনায় হাম শনাক্ত হয়েছে। হাম শনাক্ত হওয়াদের মধ্যে ছয়জন নগরীর এবং দুইজন উপজেলার বাসিন্দা।

এছাড়া হাম শনাক্তের জন্য বৃহস্পতিবার চট্টগ্রাম জেলা থেকে আরও ১২ জনের নমুনা ঢাকায় পাঠানো হয়েছে।

সবমিলিয়ে এখন পর্যন্ত ১২৩ জনের নমুনা শনাক্তের জন্য ঢাকার পাবলিক হেলথ ইনস্টিটিউটের (আইপিএইচ) ন্যাশনাল পোলিও অ্যান্ড মিসেলস-রুবেলা ল্যাবরেটরি-এনপিএমএলে পাঠানো হয়েছে।

জ্বর, সর্দি, কাশি, র‌্যাশ ও চোখ ওঠার মতো কোনো লক্ষণ দেখা দিলে সঙ্গে সঙ্গে ডাক্তারের পরামর্শ নিতে হবে এবং যদি জ্বর না কমে বা অন্যান্য জটিলতা দেখা দেয় তাহলে অবশ্যই হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দিয়েছেন চট্টগ্রামের সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল, জেনারেল হাসপাতাল এবং বেসরকারি মা ও শিশু হাসপাতালে হামে আক্রান্ত ও উপসর্গ নিয়ে আসা শিশুরা চিকিৎসা নিচ্ছে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের শিশু স্বাস্থ্য বিভাগে পৃথক একটি কর্নার চালু করা হয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com