সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
টানা তিন হার বাংলাদেশের, এবার বড় লজ্জা দিল ভারত হানাহানি এড়িয়ে আলোচনার মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির ‘মৃত্যুর আগে ছেলেকে একবার দেখে যেতে চাই’ ১ ঘণ্টা ৪০ মিনিটের ব্যবধানে ঢামেকে তিন কারাবন্দীর মৃত্যু এক্সপ্রেসওয়েতে লাশ: বাসের সুপারভাইজার ও সহকারীর স্বীকারোক্তি, চালক রিমান্ডে দেশে মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার টাকা কটিয়াদীতে মাথার টুপির ভেতর থেকে ইয়াবা উদ্ধার, মুদি দোকানি গ্রেপ্তার সংকট পুঁজি করে অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী সৌদি আরব থেকে দেশে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু কিশোরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের ২৯ নেতাকর্মীকে গ্রেপ্তার

হোসেনপুরে হিন্দু যুবকের ইসলাম ধর্ম গ্রহণ

মুঞ্জুরুল হক মুঞ্জু, পাকুন্দিয়া কিশোরগঞ্জ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬
  • ৯৯ বার পড়া হয়েছে
হোসেনপুরে হিন্দু যুবকের ইসলাম ধর্ম গ্রহণ

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার গাংগাটিয়া গ্রামের পলাশ সূত্রধর নামের এক হিন্দু যুবক সনাতন ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন।

সোমবার (৩০ মার্চ) বিকেলে কিশোরগঞ্জ নোটারি পাবলিক কার্যালয়ে এফিডেভিটের মাধ্যমে তিনি আনুষ্ঠানিকভাবে ইসলাম ধর্মে দীক্ষিত হন। ধর্ম পরিবর্তনের পর তার নতুন নাম রাখা হয়েছে মো. জহুরুল ইসলাম।

তিনি ওই গ্রামের সুশীল চন্দ্র সূত্রধর ও শানা রানী সূত্রধরের সন্তান।

নিজের এই সিদ্ধান্তের বিষয়ে জহুরুল ইসলাম জানান, একজন পূর্ণবয়স্ক মানুষ হিসেবে নিজের ভালো-মন্দ বোঝার এবং যেকোনো সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতা তার রয়েছে। দীর্ঘদিন ধরে ইসলাম ধর্মের রীতিনীতি, আচার-আচরণ ও বিধিবিধান গভীরভাবে পর্যবেক্ষণ করে তিনি এর প্রতি আকৃষ্ট হন এবং এতে দৃঢ় বিশ্বাস স্থাপন করেন।

তিনি আরও জানান, প্রায় তিন মাস আগে কিশোরগঞ্জ জেলা কালেক্টরেট মসজিদের ইমামের মাধ্যমে পবিত্র কালিমা পাঠ করে তিনি ইসলাম গ্রহণ করেন। এরপর থেকেই তিনি মুসলমান হিসেবে জীবনযাপন করে আসছেন।

তিনি বলেন, “আমার পূর্বের নাম পরিবর্তন করে মো. জহুরুল ইসলাম রাখা হয়েছে এবং এখন থেকে আমি এই নামেই পরিচিত হব।”

এ বিষয়ে তিনি আরও বলেন, কারো প্রভাব ছাড়াই সম্পূর্ণ সজ্ঞানে ও স্বেচ্ছায় ধর্ম ও নাম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছেন। ভবিষ্যতে এ নিয়ে কোনো ধরনের বিতর্ক সৃষ্টি হলে এর দায়ভার তিনি নিজেই বহন করবেন বলেও জানান।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com