মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৫ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
দেশে চালু ১৯ কোটি ১০ লাখ সিম, জানালেন তথ্যপ্রযুক্তি মন্ত্রী ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু নিউ মেক্সিকোর নাম বদলে ‘নিউ আমেরিকা’ চান ট্রাম্প, নাকচ গভর্নরের অটোরিকশা চার্জে বছরে রাজস্ব ক্ষতি ৪ হাজার কোটি: স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকা কেন্দ্রীয় কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পাকুন্দিয়ার মিলনের মৃত্যু তাড়াইলের ১২ স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা এমপিওভুক্তির অপেক্ষায় তাড়াইল হাজী গোলাম হোসেন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতার মৃত্যুবার্ষিকী পালিত  টানা তিন হার বাংলাদেশের, এবার বড় লজ্জা দিল ভারত হানাহানি এড়িয়ে আলোচনার মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির ‘মৃত্যুর আগে ছেলেকে একবার দেখে যেতে চাই’

করোনার মতো হামও কন্ট্রোলে আনা হবে: স্বাস্থ্যমন্ত্রী

ডেস্ক নিউজ
  • আপডেট সময় শনিবার, ৪ এপ্রিল, ২০২৬
  • ৬৯ বার পড়া হয়েছে
করোনার মতো হামও কন্ট্রোলে আনা হবে: স্বাস্থ্যমন্ত্রী

করোনাভাইরাসের মতো হামও কন্ট্রোলে আনা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। শনিবার (৪ এপ্রিল) দুপুরে সচিবালয়ে এক ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।

এসময় জনগণকে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানান স্বাস্থ্যমন্ত্রী।

তিনি বলেন, আনুষ্ঠানিকভাবে রোববার সকাল ৯টা থেকে হামের টিকাদান কর্মসূচি শুরু করা হবে। বেশি সংক্রমিত ১৮টি জেলার ৩০ উপজেলায় এই কার্যক্রম চলবে। পরবর্তীতে ধাপে ধাপে আরও জেলায় দেওয়া হবে। ৬ থেকে ৫৯ মাসের শিশুদের এই টিকা দেওয়া হবে। যারা এর আগে নিয়মিত টিকাদান কর্মসূচির আওতায় হামের টিকা নিয়েছেন, তারাও এই বিশেষ কার্যক্রমে অংশ নিতে পারবেন। একাধিকবার এই টিকা নিলেও শরীরে কোনো পার্শ্বপ্রতিক্রিয়া বা সমস্যা হওয়ার ঝুঁকি নেই।

তিনি আরও বলেন, হামের প্রকোপ নিয়ন্ত্রণে আনতে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। আতঙ্কিত হওয়া যাবে না। করোনার মতো হামও আমাদের ডাক্তাররা কন্ট্রোল করতে সম্ভব হবে।

এ সময় হামের টিকা দেওয়ার পাশাপাশি যেসব শিশু অসুস্থ তাদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল দেওয়া হবে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com