শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সংকট পুঁজি করে অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী সৌদি আরব থেকে দেশে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু কিশোরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের ২৯ নেতাকর্মীকে গ্রেপ্তার তাড়াইলে দারুল কুরআন মাদরাসার প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি হোসেনপুরে অবৈধভাবে মাটি কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা নেপালের বন্যা: জলবায়ু পরিবর্তনের সীমান্তহীন হুমকি ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ লাগানো লাশ উদ্ধার কাঁচাবাজারে কিছুটা স্বস্তি ফিরলেও চড়া ডিম-মুরগির দাম বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু

বদলগাছীতে মাদক, বাল্যবিবাহ ও সাইবার ক্রাইম সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত

আশরাফুল নয়ন, নওগাঁ
  • আপডেট সময় বুধবার, ৮ এপ্রিল, ২০২৬
  • ৬৬ বার পড়া হয়েছে

নওগাঁর বদলগাছীতে মাদক, বাল্যবিবাহ ও সাইবার অপরাধ সংক্রান্ত এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মাদক, বাল্যবিবাহ ও সাইবার অপরাধ থেকে দূরে থাকতে শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন নওগাঁর পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম। তিনি বলেন, “বর্তমান প্রজন্মকে রক্ষা করতে হলে এখনই সচেতনতা বাড়াতে হবে। শিক্ষার্থীরাই পারে একটি সুস্থ সমাজ গড়ে তুলতে।”

বুধবার (৮ এপ্রিল) সকাল ১১টায় বদলগাছী উপজেলার কোলা আদর্শ কলেজে স্কুল ও কলেজ শিক্ষার্থীদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

পুলিশ সুপার বলেন, মাদক শুধু একজন ব্যক্তিকেই নয়, একটি পরিবার ও সমাজকে ধ্বংস করে দেয়। তাই মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করতে হবে। পাশাপাশি বাল্যবিবাহের ক্ষতিকর দিক তুলে ধরে তিনি বলেন, “অপ্রাপ্ত বয়সে বিয়ে একটি মেয়ের ভবিষ্যৎ নষ্ট করে দেয়। এ বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে।”

সাইবার অপরাধ প্রসঙ্গে তিনি বলেন, “সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সতর্ক থাকতে হবে। অচেনা কারও সঙ্গে ব্যক্তিগত তথ্য শেয়ার করা থেকে বিরত থাকতে হবে। প্রযুক্তির সঠিক ব্যবহারই আমাদের নিরাপদ রাখতে পারে।”

সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান ছনি বলেন, “শিক্ষার্থীদের সঠিক দিকনির্দেশনা দিলে তারা দেশের সম্পদ হয়ে উঠবে। পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও প্রশাসন—সবার সমন্বিত প্রচেষ্টা প্রয়োজন।”

মহাদেবপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. মাকসুদুর রহমান শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “আইন জানলে অপরাধ থেকে দূরে থাকা সহজ হয়। তাই ছোটবেলা থেকেই আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে।”

সভায় সভাপতিত্ব করেন কোলা আদর্শ ডিগ্রি কলেজের অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক মো. গোলাম মোস্তফা।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লুৎফর রহমান। তিনি বলেন, “শিক্ষার্থীদের নিরাপদ রাখতে পুলিশ সব সময় কাজ করছে। যেকোনো সমস্যায় পুলিশকে জানাতে হবে।”

মতবিনিময় সভায় শিক্ষার্থীরা মাদক, বাল্যবিবাহ ও অনলাইন নিরাপত্তা নিয়ে বিভিন্ন প্রশ্ন করেন। বক্তারা সেসব প্রশ্নের উত্তর দেন এবং সচেতন থাকার বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।

অনুষ্ঠানে কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com