মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
দেশে চালু ১৯ কোটি ১০ লাখ সিম, জানালেন তথ্যপ্রযুক্তি মন্ত্রী ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু নিউ মেক্সিকোর নাম বদলে ‘নিউ আমেরিকা’ চান ট্রাম্প, নাকচ গভর্নরের অটোরিকশা চার্জে বছরে রাজস্ব ক্ষতি ৪ হাজার কোটি: স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকা কেন্দ্রীয় কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পাকুন্দিয়ার মিলনের মৃত্যু তাড়াইলের ১২ স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা এমপিওভুক্তির অপেক্ষায় তাড়াইল হাজী গোলাম হোসেন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতার মৃত্যুবার্ষিকী পালিত  টানা তিন হার বাংলাদেশের, এবার বড় লজ্জা দিল ভারত হানাহানি এড়িয়ে আলোচনার মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির ‘মৃত্যুর আগে ছেলেকে একবার দেখে যেতে চাই’

বাংলার মাটিতে ‘বাবরি মসজিদ’ বানাতে দেব না: অমিত শাহ

ডেস্ক নিউজ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬
  • ১১৪ বার পড়া হয়েছে
বাংলার মাটিতে ‘বাবরি মসজিদ’ বানাতে দেব না: অমিত শাহ

বাংলার মাটিতে ‘বাবরি মসজিদ’ বানাতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি বলেছেন, আসন্ন বিধানসভা নির্বাচনে বিজেপি ক্ষমতায় এলে পশ্চিমবঙ্গে বাবরি মসজিদের মতো কোনো কাঠামো তৈরি করতে দেওয়া হবে না ।

মঙ্গলবার (১৪ এপ্রিল) দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরে এক জনসভায় তিনি এ কথা বলেন।

তিনি অভিযোগ করে বলেন, আম জনতা উন্নয়ন পার্টির প্রতিষ্ঠাতা হুমায়ুন কবিরকে মুর্শিদাবাদে বাবরি মসজিদ নির্মাণের যে ঘোষণা দিয়েছেন, তা মুখ্যমন্ত্রীর ইঙ্গিতেই হচ্ছে।

তিনি বলেন, দিদি হুমায়ুন কবিরকে পাশে রেখে এখানে বাবরি মসজিদ বানাতে চান। কিন্তু বাংলায় বিজেপি সরকার আসছে, আর আমরা তা হতে দেব না।

অমিত শাহ আরও দাবি করেন, হুমায়ুন কবির দিদিরই লোক এবং তার নির্দেশেই এসব করছে। তবে দিদির সময় শেষ—বাংলায় বিজেপি সরকার গঠিত হলে এসব পরিকল্পনা বাস্তবায়ন সম্ভব হবে না।

উল্লেখ্য, বাবরি মসজিদ সংক্রান্ত বিতর্কের জেরে হুমায়ুন কবিরকে তৃণমূল কংগ্রেস (টিএমসি) থেকে বহিষ্কার করা হয়েছিল। পরবর্তীতে তিনি আম জনতা উন্নয়ন পার্টি গঠন করে আসন্ন নির্বাচনে টিএমসি ও বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের ঘোষণা দেন।

একই দিনে মালদার আরেকটি জনসভায় অমিত শাহ ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) ইস্যুতে মমতা ব্যানার্জীর সমালোচনা করেন। তিনি অভিযোগ করেন, অবৈধ অনুপ্রবেশকারীদের নাম তালিকা থেকে বাদ দেওয়ার বিরোধিতা করছেন মুখ্যমন্ত্রী।

শাহ বলেন, “নির্বাচন কমিশন এসআইআর চালু করেছে। অনুপ্রবেশকারীদের নাম বাদ দেওয়া হচ্ছে, আর মমতা ব্যানার্জী তাদের পক্ষ নিচ্ছেন। বিজেপি সরকার গঠন হলে প্রত্যেক অনুপ্রবেশকারীকে দেশ থেকে বের করে দেওয়া হবে।”

এছাড়া সীমান্ত নিরাপত্তা জোরদারে বিজেপি সরকার গঠিত হলে ৪৫ দিনের মধ্যে ৬০০ একর জমি সীমান্তে বেড়া দেওয়ার জন্য কেন্দ্রকে দেওয়া হবে বলেও আশ্বাস দেন তিনি।

কৃষকদের উদ্দেশে তিনি প্রতিশ্রুতি দেন, মালদার প্রতিটি ব্লকে কোল্ড স্টোরেজ নির্মাণ করা হবে, যা বর্তমান রাজ্য সরকার করতে ব্যর্থ হয়েছে বলে তার দাবি।

প্রসঙ্গত, পশ্চিমবঙ্গে ২৩ ও ২৯ এপ্রিল দুই দফায় বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে এবং ফলাফল ঘোষণা করা হবে ৪ মে। টানা চতুর্থবারের মতো ক্ষমতায় আসার লক্ষ্যে থাকা টিএমসি এবং সরকার গঠনের প্রত্যাশায় থাকা বিজেপির মধ্যে রাজ্যে জমে উঠেছে হাই-ভোল্টেজ রাজনৈতিক লড়াই।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com