শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:১২ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সংকট পুঁজি করে অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী সৌদি আরব থেকে দেশে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু কিশোরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের ২৯ নেতাকর্মীকে গ্রেপ্তার তাড়াইলে দারুল কুরআন মাদরাসার প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি হোসেনপুরে অবৈধভাবে মাটি কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা নেপালের বন্যা: জলবায়ু পরিবর্তনের সীমান্তহীন হুমকি ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ লাগানো লাশ উদ্ধার কাঁচাবাজারে কিছুটা স্বস্তি ফিরলেও চড়া ডিম-মুরগির দাম বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু

কিশোরগঞ্জে পুলিশের ওপর হামলা: ১ হাজারের বেশি গ্রামবাসীর বিরুদ্ধে মামলা

মুঞ্জুরুল হক মুঞ্জু, পাকুন্দিয়া কিশোরগঞ্জ
  • আপডেট সময় রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
  • ১৬১ বার পড়া হয়েছে
কিশোরগঞ্জে পুলিশের ওপর হামলা: ১ হাজারের বেশি গ্রামবাসীর বিরুদ্ধে মামলা

কিশোরগঞ্জে পুলিশের ওপর হামলার ঘটনায় ৩৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও এক হাজারের বেশি গ্রামবাসীর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। এ ঘটনায় অভিযান চালিয়ে ১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

রবিবার (১৯ এপ্রিল) গভীর রাতে উপপরিদর্শক (এসআই) মশিউর রহমান বাদী হয়ে পাকুন্দিয়া থানায় মামলাটি করেন।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন হাপানিয়া গ্রামের শামীম (৩০), রাকিব (১৯), রিপন (৩২), শহীদুল ইসলাম (৩০), স্বপন মিয়া (৩৫), কফিল (৫৭); টান লক্ষীয়া গ্রামের মাসুদ মিয়া (৪৩), এখলাছ (১৯), শামীম (৩২), জুয়েল (২৮), আসাদ (৩৫), হানিফ (২৯) এবং বরাটিয়া গ্রামের জালালউদ্দীন নয়ন (৪৫)।

তাদের রবিবার সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গত শুক্রবার বিকেলে পাকুন্দিয়া পৌর এলাকার টান লক্ষীয়া মীরপাড়া গ্রামের একটি মাঠে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে টান লক্ষীয়া ও হাপানিয়া গ্রামের লোকজনের মধ্যে সংঘর্ষের সূত্রপাত হয়। এর জেরে শনিবার বিকেলে উভয় পক্ষ দেশীয় অস্ত্রসহ আবার সংঘর্ষে জড়ায়। এ সময় উত্তেজিত জনতা হাপানিয়া গ্রামের কয়েকটি বাড়িঘর ভাঙচুর করে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলে হামলার শিকার হয়। হামলাকারীরা ইট-পাটকেল নিক্ষেপ করে পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আরিফুর রহমান, এসআই মশিউর রহমান, কনস্টেবল জাহিদুর রহমানসহ চার পুলিশ সদস্যকে আহত করে। পরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা জাহাঙ্গীর আলম বলেন, এজাহারভুক্ত আসামিরা গ্রামবাসীকে উসকানি দিয়ে পুলিশের ওপর হামলায় সম্পৃক্ত করে।

পাকুন্দিয়া থানার ওসি এস এম আরিফুর রহমান বলেন, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। নতুন করে উত্তেজনা এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com