শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:১১ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সংকট পুঁজি করে অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী সৌদি আরব থেকে দেশে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু কিশোরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের ২৯ নেতাকর্মীকে গ্রেপ্তার তাড়াইলে দারুল কুরআন মাদরাসার প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি হোসেনপুরে অবৈধভাবে মাটি কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা নেপালের বন্যা: জলবায়ু পরিবর্তনের সীমান্তহীন হুমকি ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ লাগানো লাশ উদ্ধার কাঁচাবাজারে কিছুটা স্বস্তি ফিরলেও চড়া ডিম-মুরগির দাম বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু

বদলগাছীতে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি ফজলে হুদা বাবুল

আশরাফুল নয়ন, নওগাঁ
  • আপডেট সময় শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬
  • ৭৬ বার পড়া হয়েছে
বদলগাছীতে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি ফজলে হুদা বাবুল

নওগাঁর বদলগাছী উপজেলার কোলা ইউনিয়নে গ্রামীণ অবকাঠামো উন্নয়নের অংশ হিসেবে একটি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (২৪ এপ্রিল) বেলা ১১টায় কোলা ইউনিয়নের আক্কেলপুর কামারপাড়া থেকে কেশাইল পর্যন্ত ১,৩১৫ মিটার দৈর্ঘ্যের সড়কটির নির্মাণকাজের উদ্বোধন করেন নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য ফজলে হুদা বাবুল।

উদ্বোধন শেষে সংক্ষিপ্ত বক্তব্যে সংসদ সদস্য বলেন, “গ্রামীণ অবকাঠামো উন্নয়ন ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়। প্রান্তিক জনগোষ্ঠীর যাতায়াত সহজ করতে অবহেলিত রাস্তাঘাটের উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে।”

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) বাস্তবায়িত ২০২৫–২০২৬ অর্থবছরের এ প্রকল্পে সড়কটির নির্মাণ ব্যয় ধরা হয়েছে ১ কোটি ৫১ লাখ ৯৯ হাজার ৬৬৭ টাকা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বদলগাছী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসরাত জাহান ছনি এবং উপজেলা প্রকৌশলী শাহিনুল ইসলাম।

এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জাকির হোসেন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক রবিউল হাসান, সহ-সভাপতি রেজাউন নবী স্যান্ডোসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সুধীজন ও এলাকার সাধারণ মানুষ।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com