শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সংকট পুঁজি করে অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী সৌদি আরব থেকে দেশে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু কিশোরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের ২৯ নেতাকর্মীকে গ্রেপ্তার তাড়াইলে দারুল কুরআন মাদরাসার প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি হোসেনপুরে অবৈধভাবে মাটি কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা নেপালের বন্যা: জলবায়ু পরিবর্তনের সীমান্তহীন হুমকি ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ লাগানো লাশ উদ্ধার কাঁচাবাজারে কিছুটা স্বস্তি ফিরলেও চড়া ডিম-মুরগির দাম বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু

কিশোরগঞ্জে বিসিক শিল্পনগরীর নির্মাণাধীন ফটক ধসে রডমিস্ত্রীর মৃত্যু, আহত ৩

ডেস্ক নিউজ
  • আপডেট সময় রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬
  • ৫৭ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জে বিসিক শিল্পনগরীর নির্মাণাধীন একটি ফটক ধসে পড়ে এক রডমিস্ত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও তিনজন শ্রমিক আহত হয়েছেন।

রোববার (২৬ এপ্রিল) সন্ধ্যা প্রায় ৬টার দিকে সদর উপজেলার মারিয়া ইউনিয়নে অবস্থিত বিসিক শিল্পনগরীর প্রধান ফটকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. রাসেল মিয়া (২৫) সদর উপজেলার স্বল্পমারিয়া গ্রামের মানিক মিয়ার ছেলে। আহতরা হলেন— একই গ্রামের দুলাল মিয়ার ছেলে হাসান মিয়া (২২), মারিয়া গ্রামের মৃত আবদুর রাজ্জাকের ছেলে আলী স্বপন (৩৫) এবং করিমগঞ্জ উপজেলার নোয়াবাদ ইউনিয়নের মাটিকাটা গ্রামের মৃত গোলাম মোস্তফার ছেলে মো. রানা (২৬)।

কিশোরগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার আব্দুল্লাহ খালিদ বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিসিক শিল্পনগরীর প্রধান ফটকের নির্মাণকাজে নিহত রাসেল মিয়াসহ ১৫ থেকে ২০ জন শ্রমিক কাজ করছিলেন। বিকেলে বৃষ্টির পর ফটকের ছাদে ঢালাইয়ের সময় সেন্টারিং দুর্বল থাকায় সেটি অতিরিক্ত চাপ সহ্য করতে না পেরে হঠাৎ ধসে পড়ে। এতে রাসেল মিয়াসহ আরও তিনজন গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় রাসেল মিয়া মারা যান। আহত অন্যদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা নির্মাণকাজে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com