শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সংকট পুঁজি করে অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী সৌদি আরব থেকে দেশে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু কিশোরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের ২৯ নেতাকর্মীকে গ্রেপ্তার তাড়াইলে দারুল কুরআন মাদরাসার প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি হোসেনপুরে অবৈধভাবে মাটি কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা নেপালের বন্যা: জলবায়ু পরিবর্তনের সীমান্তহীন হুমকি ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ লাগানো লাশ উদ্ধার কাঁচাবাজারে কিছুটা স্বস্তি ফিরলেও চড়া ডিম-মুরগির দাম বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু

কিশোরগঞ্জে ভাতিজার ছুরিকাঘাতে চাচা নিহত

ডেস্ক নিউজ
  • আপডেট সময় সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬
  • ৭৭ বার পড়া হয়েছে
কিশোরগঞ্জে ভাতিজার ছুরিকাঘাতে চাচা নিহত

কিশোরগঞ্জ সদর উপজেলায় ভাতিজার ছুরিকাঘাতে চাচা নিহত হওয়ার মর্মান্তিক ঘটনা ঘটেছে।

সোমবার (২৭ এপ্রিল) সকাল আনুমানিক ১০টার দিকে হারুয়া কলেজ রোড এলাকায় নিজ বাসায় এ ঘটনা ঘটে।

নিহত শামীম (৪০) মৃত গিয়াসউদ্দিনের ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, সকালে শামীমের ভাতিজা লিংকন (পিতা: মৃত সুলতান) বাসায় ঢুকে ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি আঘাত করে পালিয়ে যায়। শামীম ও তার মায়ের চিৎকারে আশপাশের লোকজন দ্রুত ছুটে এসে তাকে উদ্ধার করে কিশোরগঞ্জ সদর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যান।

সেখানে কর্তব্যরত চিকিৎসক জানান, শামীমের পেট ও পিঠে ধারালো অস্ত্রের একাধিক আঘাতের চিহ্ন ছিল। চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নিহতের মা অভিযোগ করে বলেন, দোকান ও সম্পত্তি নিয়ে দীর্ঘদিন ধরে শামীম ও লিংকনের মধ্যে বিরোধ চলছিল। তার দাবি, লিংকন জোরপূর্বক সম্পত্তি দখলের চেষ্টা করছিল। এ বিরোধের জের ধরেই এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে।

ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাটি তদন্ত করছে এবং জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com