সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
টানা তিন হার বাংলাদেশের, এবার বড় লজ্জা দিল ভারত হানাহানি এড়িয়ে আলোচনার মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির ‘মৃত্যুর আগে ছেলেকে একবার দেখে যেতে চাই’ ১ ঘণ্টা ৪০ মিনিটের ব্যবধানে ঢামেকে তিন কারাবন্দীর মৃত্যু এক্সপ্রেসওয়েতে লাশ: বাসের সুপারভাইজার ও সহকারীর স্বীকারোক্তি, চালক রিমান্ডে দেশে মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার টাকা কটিয়াদীতে মাথার টুপির ভেতর থেকে ইয়াবা উদ্ধার, মুদি দোকানি গ্রেপ্তার সংকট পুঁজি করে অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী সৌদি আরব থেকে দেশে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু কিশোরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের ২৯ নেতাকর্মীকে গ্রেপ্তার

অল্প বৃষ্টিতে জলাবদ্ধতা, তাড়াইলের দামিহা মধ্যপাড়ায় শতাধিক পরিবারের দুর্ভোগ

রুহুল আমিন, তাড়াইল, কিশোরগঞ্জ
  • আপডেট সময় মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬
  • ৯২ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার দামিহা মধ্যপাড়া জামে মসজিদ ও এর আশপাশ এলাকায় অল্প বৃষ্টিতেই জলাবদ্ধতা সৃষ্টি হয়ে চরম দুর্ভোগে পড়েছেন শতাধিক পরিবার। পানি নিষ্কাশনের কোনো কার্যকর ব্যবস্থা না থাকায় এ সমস্যা দীর্ঘদিন ধরে ভোগাচ্ছে স্থানীয়দের।

মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে সরেজমিনে দেখা যায়, আশপাশের বসতঘর নির্মাণের সময় মাটি ভরাট করে প্রাকৃতিক পানি নিষ্কাশনের পথ বন্ধ করে দেওয়া হয়েছে। ফলে সামান্য বৃষ্টিতেই পানি জমে স্থায়ী জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে।

স্থানীয়দের অভিযোগ, এই জলাবদ্ধতা জনস্বাস্থ্যের জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ছেন শিশু ও বয়স্করা। অনেকেই পানিবাহিত রোগ ও চর্মরোগে আক্রান্ত হচ্ছেন। একই সঙ্গে সাপসহ বিভিন্ন পোকামাকড়ের উপদ্রবও বেড়েছে।

স্থানীয় বাসিন্দা দ্বীন ইসলাম, আলমগীর, আবু বাক্কার, জুলহাস, আদু মিয়া, হালান মিয়া ও মাসুম মিয়া জানান, তাদের বসতঘর পানিতে তলিয়ে রয়েছে। জলাবদ্ধতার কারণে ডায়রিয়া ও চর্মরোগসহ নানা স্বাস্থ্যঝুঁকি তৈরি হয়েছে।

দামিহা মধ্যপাড়া জামে মসজিদের সেক্রেটারি মাওলানা আবুল কালাম বলেন, পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা না থাকায় মসজিদে যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। মুসুল্লি ও মক্তবগামী শিক্ষার্থীরা ঠিকমতো আসা-যাওয়া করতে পারছে না।

দামিহা ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য বিল্লাল মিয়া জানান, জলাবদ্ধতার কারণে শতাধিক পরিবার ভোগান্তিতে রয়েছে। পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় এ পরিস্থিতি তৈরি হয়েছে। বিষয়টি দ্রুত সমাধানের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হবে বলে তিনি জানান।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com