শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৪ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সংকট পুঁজি করে অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী সৌদি আরব থেকে দেশে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু কিশোরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের ২৯ নেতাকর্মীকে গ্রেপ্তার তাড়াইলে দারুল কুরআন মাদরাসার প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি হোসেনপুরে অবৈধভাবে মাটি কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা নেপালের বন্যা: জলবায়ু পরিবর্তনের সীমান্তহীন হুমকি ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ লাগানো লাশ উদ্ধার কাঁচাবাজারে কিছুটা স্বস্তি ফিরলেও চড়া ডিম-মুরগির দাম বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু

কিশোরগঞ্জে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন

মুঞ্জুরুল হক মুঞ্জু, পাকুন্দিয়া কিশোরগঞ্জ
  • আপডেট সময় মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬
  • ১৫৬ বার পড়া হয়েছে
কিশোরগঞ্জে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন

“সরকারি খরচে বিরোধ শেষ, সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যে কিশোরগঞ্জে জেলা লিগ্যাল এইড কমিটির উদ্যোগে জাতীয় আইনগত সহায়তা দিবস ২০২৬ উদযাপন করা হয়েছে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) কিশোরগঞ্জ জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়। এ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও লিগ্যাল এইড মেলার আয়োজন করা হয়।

দিবসের শুরুতে আদালত প্রাঙ্গণ থেকে একটি র‌্যালি বের হয়ে জেলা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। পরে কোর্ট প্রাঙ্গণে লিগ্যাল এইড মেলা অনুষ্ঠিত হয়। মেলায় পপি, নারী উদ্যোগ কেন্দ্র, ভূমি জরিপ আইনসহ মোট ৬টি স্টল অংশগ্রহণ করে।

আদালত প্রাঙ্গণে জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান ও জেলা ও দায়রা জজ (ভারপ্রাপ্ত) সুপ্রিয়া রহমানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় স্বাগত বক্তব্য রাখেন জেলা লিগ্যাল এইড অফিসার (সিনিয়র সিভিল জজ) স্বাগত সাম্য। এছাড়া বক্তব্য দেন জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আমিনুল ইসলাম, সিভিল সার্জন ডা. অভিজিৎ শর্মা, অতিরিক্ত জেলা প্রশাসক (এডিএম) মোহাম্মদ শরিফুল হক, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেন, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাকসুদা পারভীন, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

বক্তারা বলেন, অসহায় ও দরিদ্র জনগোষ্ঠীকে বিনামূল্যে আইনগত সহায়তা প্রদানের মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত করতে লিগ্যাল এইড কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ কার্যক্রম সম্পর্কে সাধারণ মানুষকে আরও সচেতন করার ওপর গুরুত্বারোপ করা হয়।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com